সিইও দফতর পক্ষপাতিত্ব মূলক আচরণ করছে, কোন প্রশ্নের উত্তর নেই কমিশনের, অভিযোগ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: আমরা আগের দিন বলছিলাম এখানে ১০০০০ ফর্ম ৬ জমা পড়েছে। সিইও’র কাছ থেকে আমরা কোন উত্তর সেই বিষয়ে পাইনি। সোমবার সিইও অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas) । তিনি বলেন,জেলাতেও জমা পড়ছে। আমাদের কাছে খবর আসছে বিহার, উত্তর প্রদেশ থেকে প্রচুর পরিমাণে ভোটারের নাম এখানে ফর্ম ৬ ও ফর্ম ৮ – এ তোলা হচ্ছে। মহারাষ্ট্র ও বিহারে যে কাজ হয়েছে এখানেও সেই কাজ করার চেষ্টা করছে বিজেপির মারফতে নির্বাচন কমিশন। কোন উত্তর দিতে পারছে না নির্বাচন কমিশন। সব চক্রান্ত চলছে।

এতদিন মানুষের ঘুম কেড়েছে এখন নতুন নাম তোলার কাজ চলছে।রাজ্যের অপর প্রাক্তন মন্ত্রী শশী পাঁজা(Ex Minister Sashi Panja) বলেন,আমরা আগেই বলেছি সিইও(CEO) অফিসে প্রচুর পরিমাণে ফর্ম ৬ জমা পড়েছে। এখানে কেন জমা দেওয়া হচ্ছে। জেলা অফিসে কেন নয়?যদি কোন অবৈধ ভোটার প্রবেশ করে তখন কী হবে কোনো প্রশ্নের উত্তর নেই। আমরা বললাম সিইও দফতর থেকে পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। বিএলওরা এখানে প্রতিবাদ করেছিল। বিজেপির কর্মীরা সেখানে ঝামেলা করে। সেখানে তৃনমূল কর্মীদের থানায় ডাকা হয়েছে বিজেপি কর্মীদের কেন নয়। শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেওয়ার দিন তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দিয়েছিলেন বলে পুলিশকে ট্রান্সফার করা হল ।

কিন্তু এই জায়গায় কেন বিজেপি কর্মীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয় । কুশল পান্ডে বিজেপির তিনিও দফতরের সামনে বলেছিলেন পিঠের চামড়া উঠিয়ে দেবো ওদের ।তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়। আমরা এই প্রশ্ন করলাম।আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে বলেছিলাম ওনারা বলছেন না কিছুই। বোঝাই যাচ্ছে কোন কিছু লুকানোর চেষ্টা চলছে।। ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টের অবজারভেশন প্রসঙ্গে বলেন,এখনো পর্যন্ত কতজনের নাম বাদ পড়লো তা কোন কিছু স্পষ্ট করছে না নির্বাচন কমিশন ।মোথাবাড়ির ঘটনায় সুপ্রিম কোর্টের এনআইএর রিপোর্ট পেশ নিয়েও সরব হন তৃণমূলের প্রতিনিধিরা।

রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে সাদা থান, বালতি-মশারি

মর্মান্তিক! প্রেমিকার ছেলের হাতে খুন হলেন ‘Top Gun: Maverick’ অভিনেতা জেমস হ্যান্ডি

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের