Loading live market data...
Loading active stocks...
Connecting...

অভিষেকের নির্দেশে দল থেকে বহিষ্কৃত ধর্ষণে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট : বীরভূমের রামপুরহাটে শিক্ষিকাকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছিল কাউন্সিলর তথা শহর তৃণমূল সহ-সভাপতি প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে। এবার তার বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। ধর্ষণের অভিযোগ ওঠার ২৪ ঘণ্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রিয়নাথ সাউকে বহিষ্কার করেছে রাজ্যের শাসকদল। অন্যায়কে কোনওভাবেই বরদাস্থ করা হয় না, সেটাই ফের প্রমাণিত হল এই ঘটনায়। ধর্ষণের অভিযোগ উঠতেই তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার  রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়  জানিয়েছেন, কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এসেছে। দলের শীর্ষ নেতৃত্বই অভিযুক্তকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। তারপরেই তাকে বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সমস্ত বিষয়টি জেনে নিয়ে তবেই সিদ্ধান্তের কথা জানিয়ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বীরভূমের রামপুরহাটে তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে গুরুতর ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, বিবাহিত হওয়া সত্ত্বেও এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সম্পর্ক স্থাপন করেছিলেন তিনি। অবশেষে প্রতারণার শিকার হয়েছেন বুঝে ওই তরুণী রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রকাশ্যে আসার পরও বুধবার দলীয় বৈঠকে হাজির ছিলেন অভিযুক্ত কাউন্সিলর। এরপরেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধী দলগুলির তরফে কড়া সমালোচনা শুরু হয়েছে।

তরুণী জানিয়েছেন, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে দীর্ঘদিন ধরে নিজেকে অবিবাহিত দাবী করে সম্পর্ক গড়ে তুলেছিলেন ওই কাউন্সিলর। পরবর্তীকালে ওই তরুণী বিবাহ করে এবং একটি সন্তানের জন্ম দেন। তরুণীর অভিযোগ, শিশুটি তৃণমূল কাউন্সিলরের। ওই সন্তান হওয়ার পর থেকে তার ওপর শারীরিক অত্যাচার করছিলেন অভিযুক্ত কাউন্সিলর। অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে তরুণীর উপর তার স্বামীও অত্যাচার শুরু করেছে। এরপরেই থানায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। স্বামীর থেকেও বিচ্ছেদের মামলা করেছেন। অভিযোগ সামনে আসার পরেই স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযুক্তকে বহিষ্কার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি