হাওড়ায় সৌজন্যের রাজনীতি তৃণমূলের, বিরোধী প্রার্থীদের বাড়িতে ফুল-মিষ্টি

তৃণমূল কংগ্রেসের এমন সৌজন্যের রাজনীতিতে মুগ্ধ হয়েছেন সাধারণ মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের পরে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনার খবর পাওয়া যাচ্ছে। সেই সময় বিরল দৃশ্য দেখা গেল হাওড়ার জগৎবল্লভপুরে। বিরোধী দলের এজেন্ট ও প্রার্থীদের বাড়ি বাড়ি ফুল ও মিষ্টি নিয়ে যেতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা কর্মীদের (TMC)।

হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়ায় তৃণমূল কংগ্রেসের এমন সৌজন্যের রাজনীতিতে মুগ্ধ হয়েছেন সাধারণ মানুষ। বিরোধী দলের নেতা কর্মীরা যাতে ভীত না হন এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারেন, তা নিশ্চিত করার জন্য দুয়ারে দুয়ারে গিয়ে পাশে থাকার বার্তা দিচ্ছে জোড়াফুল শিবির।

প্রসঙ্গত পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট প্রকাশের পর থেকে এখনও পর্যন্ত ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে ভোটকে কেন্দ্র করে। দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় হিংসার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে বেশিরভাগ রয়েছেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বিজেপি, কংগ্রেস, আইএসএফ আশ্রিত দষ্কৃতীরা তৃণমূল কর্মীদের উপর হামলা চালাচ্ছে বলে বলে অভিযোগ করেছে জোড়াফুল শিবির। অন্যদিকে বেশ কিছু জায়গায় বিরধীরা অভিযোগ তুলেছে তৃণমূলের বিরুদ্ধে। সেই আবহে হাওড়ায় সৌজন্যের রাজনীতি চর্চা করে নজর কেড়ে নিল তৃণমূল।

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার