নিশীথের গাড়িতে হামলার ঘটনায় ফুটেজ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল

বুধবার কোচবিহার তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) গাড়িতে হামলার ঘটনায় এবার ভিডিও ফুটেজ নিয়ে রাজ্যপালের কাছে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। বুধবার কোচবিহার তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন।

কোচবিহার তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘গত ২৫ ফেব্রুয়ারি দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথকে কালো পতাকা দেখানোর কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই দিনের ঘটনায় নিশীথের কনভয়ের সঙ্গে সঙ্গে এসেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।’ বুধবার ঘটনার দিনের ভিডিয়ো ফুটেজ প্রকাশ করে কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি জানান, ঘটনার ওই ভিডিয়ো রাজ্যপালের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদিন জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণও।

উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নালিশ করেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘটনার নিন্দা করে কড়া বিবৃতি দেন। এমনকি রাজ্যের কাছ থেকে রিপোর্টও চান তিনি। রাজভবনে বিজেপির সেই অভিযোগের পরে এবার জোড়াফুল শিবিরের তরফে পাল্টা ভিডিয়ো ফুটেজ জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হল। অন্যদিকে বুধবারই কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার শুনানির প্রেক্ষিতে বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী শুক্রবারের মধ্যে রাজ্য সরকারকে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে।

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

IIT-তে ভর্তি হতে না পেরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক, গ্রেফতারের বদলে পেলেন বিরাট সুযোগ

‘শুনানি’ চলাকালীন লাইভে শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের

আরশোলাদের সংসদ চলো অভিযানে ‘জুলুম’ নিয়ে দিল্লি পুলিশের পাশে দাঁড়ালেন নাড্ডা

নিউটাউনে রহস্যমৃত্যু! পরোটার দোকান থেকে উদ্ধার মৃতদেহ

অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা!

ফের নলহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক, ছিল নাশকতার ছক?

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, একাধিক এক্স অ্যাকাউন্টকে নোটিস দিল্লি পুলিশের

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ