আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় পুজো দিলেন জেলা তৃণমূল নেতৃ্ত্ব

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। বুধবার সকালে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্ৰাম পঞ্চায়েতের ভান্ডানি মন্দিরে পুজো দিলেন জেলা জোড়াফুল শিবিরের নেতা-কর্মীরা। এদিন রাজ্যের প্রশাসনিক প্রধানের দ্রুত সুস্থতা কামনা করে পুজো দেন দলীয় কর্মী সমর্থকরা।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারে দলীয় সভা শেষ করে হেলিকপ্টারে চেপে বাগডোগরা বিমানবন্দরের (Bagdogra Airport) উদ্দেশে রওনা দেন। কিন্তু হেলিকপ্টার বৈকুন্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রাকৃতিক বিপর্যয়ের জেরে হেলিকপ্টারটিকে বাগডোগরার দিকে নিয়ে না গিয়ে সেটিকে সেবকে জরুরি অবতরণ করানো হয়। এরপর তড়িঘড়ি কপ্টার থেকে নামতে গিয়ে কোমরে ও পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো পায়ে চোট পাওয়ায় দ্রুত কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে বুধবার সকালে ধূপগুড়ির গধেয়ারকুটি গ্ৰাম পঞ্চায়েতের ভান্ডানি মন্দিরে পুজো দিলেন কর্মীরা। তৃণমূল নেতা কর্মীরা ৫০টি ঢাক নিয়ে মন্দিরে পুজা দেন।

প্রসঙ্গত উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ মা ভান্ডানির উপর অগাধ বিশ্বাস রাখেন। তাই মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় ওই মন্দিরে পুজো দিলেন তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের তরফে জানানো হয়েছে, ‘মা ভান্ডানির কৃপায় নেত্রী বড়ো দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছেন।’

Published by:

Share Link:

More Releted News:

‘রহস্যময়’ খাম ঘিরে আলোড়ন আসানসোলে, স্ট্রংরুমের বাইরে উদ্ধার হওয়ায় বিক্ষোভ

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

গণনার আগেই গেরুয়া আবির মেখে বিজয়োৎসবে মাতলেন ঘাটালের বিজেপি প্রার্থী

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

নবান্ন দখলের যুদ্ধে বিশেষ ভূমিকা রাখবে ৩৭ আসন, জেনে নিন অজানা তথ্য

‘কেউ হিংসা-অশান্তিতে জড়াবেন না’, গণনার আগে বিজেপি কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ