‘আরও একবার জন্মগ্রহণ করব’, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে প্রচারে দেব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘোষিত হয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। তাই নিজের লোকসভা কেন্দ্র ঘাটালে প্রচার শুরু  করেছে দেব।  প্রচারে এসেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের সওয়াল করলেন তিনি। মঙ্গলবার ঘাটাল লোকসভা কেন্দ্রের সবং বিধানসভার শ্যামসুন্দরপুর স্কুল মাঠে প্রচার করতে আসেন দেব। সেখানেই তিনি বলেন ,’ ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে যদি আরও একবার জন্ম নিতে হয় তাহলে নেব।‘

এদিন দেব বলেন,’ পালামেন্টে বক্তব্য রাখার সময় ভাবেছিলাম এটাই আমার শেষ বক্তব্য। তবে দিদি এবং অভিষেক ব্যানার্জি দু’জনে যখন  ঘাটাল মাস্টার প্ল্যান দেন, তখন আমি রাজি হয়ে যাই। এটি বিজেপি, কংগ্রেস, সিপিএমের সমস্যা নয়। ঘাটাল লোকসভা কেন্দ্র মূলত সবংয়ের যে জায়গাগুলো বন্যার সময় ডুবে যায় তখন সেইসকল এলাকার বাসিন্দারা অসুবিধার সম্মুখীন হন। তাই তাদের সুবিধার কথা মাথায় রেখে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে হবে।‘

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি আচমকাই দেব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ‘আজ আমার সংসদে শেষ দিন।‘আর তার এই পোস্টের পর জল্পনা শুরু হয় তাহলে কি দেব আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে লড়বেন না। এই আবহেই দেব বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিম মমতা  বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে।  এই বৈঠকের শেষে দেব জানিয়ে দেন – তিনি রাজনীতি ছাড়লেও রাজনীতি তাঁকে ছাড়বে না। এরপরেই ঘাটাল থেকে ফের লোকসভার প্রার্থী হলেন দেব।

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য