পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন শশী পাঁজার

শশী পাঁজা এদিন বলেন, ‘পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কী ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে।’

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। আদালতের নির্দেশে রাজ্য নির্বাচন কমিশনের আবেদনের ভিত্তিতে বাংলায় কেন্দ্রীয় বাহিনীও পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু শনিবার নির্বাচনের দিন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এবার কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

শনিবার বিকাল ৫টা নাগাদ সাংবাদিক বৈঠক করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। সেই সাংবাদিক বৈঠকে ছিলেন শশী পাঁজা, কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু। মন্ত্রী শশী পাঁজা এদিন বলেন, ‘পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কী ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে।’ সেই সঙ্গে বিএসএফ নির্বাচনে প্রভাব খাটাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ, একটি নির্দিষ্ট দলকে ভোট দিতে বিএসএফ এর জওয়ানরা মানুষকে প্ররোচনা দিচ্ছেন।

এদিন সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, ভোটকে কেন্দ্র করে রাজ্যে যত হিংসার ঘটনা ঘটেছে এবং এর ফলে যত মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী। মোট ২৭ জন নিহতের মধ্যে ১৭ জন তৃণমূলের বলে জানান তিনি।

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা