‘রচনা আমার বোনের মতো’, সাংসদের সঙ্গে দ্বন্দ্বে দাড়ি টানলেন বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়ার তৃণমূল বিধায়ক এবং তৃণমূল সাংসদের মধ্যে চাপান উতোর নিয়ে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। তৃণমূল বিধায়কের নাম অসিত মজুমদার এবং সংসদের নাম রচনা বন্দ্যোপাধ্যায়। দু’জনের মতবিরোধ নিয়ে জল্পনা যখন তুঙ্গে তখন যাবতীয় দ্বন্দ্ব কাণ্ডে দাড়ি টানলেন বিধায়ক স্বয়ং। এখানেই শেষ নয়, রবিবার তিনি বলেছেন ‘রচনা তো আমার বোনের মতো।’ সেই সঙ্গে জানিয়েছেন আগামী দিনে তিনি মাননীয় সাংসদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। একই সঙ্গে এই যে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হল, তার জন্য বিজেপি ও সিপিএমকে দায়ী করতে ভুললেন না বিধায়ক মহাশয়।

কিছুদিন আগে রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন চুঁচুড়ার বাণীমন্দির স্কুলের ক্লাসরুম স্মার্ট ক্লাসরুমে পরিণত হচ্ছে। এর জন্য যা খরচ খরচা লাগছে তা দেওয়া হচ্ছে সাংসদ তহবিল থেকে। অভিযোগ, স্কুলে গিয়ে এই বিষয় নিয়ে অশান্তি করেন অসিত। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে স্কুলের শিক্ষিকাদের গালিগালাজ করার। এরপর বৃহস্পতিবার রচনা যখন স্কুলে যান তখন তাঁর কাছে বিধায়কের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দেন শিক্ষিকারা।

সেই সময় রচনা সাংবাদিকদের সামনে তার নিজের খুব উগরে দিয়ে তিনি বলেন, “এমন আশ্চর্যজনক ঘটনায় আমি বাকরুদ্ধ। কিছু বলার মতো ভাষা নেই। আমি এটা শুনে অবাক হয়ে গেলাম যে তৃণমূল বিধায়ক এসে এখানকার শিক্ষিকাদের অস্রাব্য ভাষায় গালিগালাজ করে গিয়েছেন কেন সংসদ তহবিলের টাকা স্মার্ট ক্লাসরুমের জন্য ব্যবহার করা হচ্ছে। এই নিয়ে তিনি চিৎকার চেঁচামেচিও করেছেন। পাশাপাশি নথিও দেখতে চেয়েছেন। স্কুলে গিয়ে জানতে চেয়েছেন স্মার্ট ক্লাস রুমের জন্য অনুমতি কে দিয়েছে। ঠিক আছে আমিও স্মার্ট ক্লাসরুম করব, স্কুলের পাশে থাকব, এলাকাবাসীর পাশে দাঁড়াব। কথা দিলাম। দেখব কার কত দম আছে আমাকে আটকায়।”

এরপর মাঠে নামেন অসিত। যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল বিধায়ক বলেন, “আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। আমার বিরুদ্ধে যদি কারও কোনও অভিযোগ থেকে থাকে তাহলে থানায় লিখিত আকারে জমা দেওয়া হোক। দলের সাংসদের কথার উপরে আমি কোনও কথা বলব না। যা বলার আমি দলকে জানাব। সাংসদ তো আমারই দলের। সমাজ মাধ্যমে তাই ওকে নিয়ে কোনও কিছু বলব না। আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, ছাত্রদের দেখার দায়িত্ব আমার রয়েছে। যা বলার আমি শিক্ষিকাকেই বলব, সেটাই স্বাভাবিক।”

একই দলের তৃণমূল বিধায়ক ও সাংসদের এমন প্রকাশ্য দ্বন্দ্ব কার্যত অস্বস্তিতে ফেলে দিয়েছিল শাসক দলকে। দল থেকে জানানো হয় বিধায়ক যেন আর কোনও মন্তব্য না করেন। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার অসিত মজুমদারের সঙ্গে দেখা করে তাঁকে ‘স্পষ্ট’ভাবে সবটা বুঝিয়ে দেন। তারপরেই আচমকা ৯০ ডিগ্রি ঘুরে গিয়েছেন চুঁচুড়ার বিধায়ক। জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় ‘মমতাদি’র পছন্দের মানুষ। একই সঙ্গে নির্বাচনে লড়াই করেছেন তারা। তাই বিধায়ক ও সাংসদের এই দ্বন্দ্ব শোভা দেয় না। ভবিষ্যতে একসঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তাঁরা। পাশাপাশি সিপিএম ও বিজেপিকে আক্রমণ করে বলেছেন এই দুই দলই চাইছে যেন সংসদের সঙ্গে বিধায়কের সম্পর্ক খারাপ হয়।

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’