সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বাড়িতে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র

দিদির দূত হয়ে সিপিএম নেতার বাড়িতে তৃণমূল বিধায়কের আগমন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) বাড়িতে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র (Lovely Moitra)। মঙ্গলবার সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক (TMC MLA) লাভলি মৈত্র (Lovely Moitra) হাজির হন সিপিএম নেতার (CPIM Leader) বাড়িতে। দিদির দূত হয়ে সিপিএম নেতার বাড়িতে তৃণমূল বিধায়কের আগমন।

মঙ্গলবার সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র‘দিদির দূত’ হয়ে নিজের বিধানসভা এলাকায় মানুষের দুয়ারে দুয়ারে যান। এই কর্মসূচিতে তিনি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সোনারপুরের বাড়িতেও পৌঁছন। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না সিপিএম নেতা। বর্তমানে দলীয় কাজে পূর্ব মেদিনীপুরে রয়েছেন। সুজনের বাড়িতে গিয়ে এদিন তাঁর দাদা, ভাই এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন অভিনেত্রী বিধায়ক লাভলি। সুজন চক্রবর্তীকে কাছে না পেলেও তাঁর স্ত্রী মিলি চক্রবর্তীর সঙ্গে কথা বলেন লাভলি মৈত্র। তবে সেখান থেকে সুজন চক্রবর্তীর সঙ্গে ফোনে কথা বলেন লাভলি মৈত্র। লাভলিকে চায়ের আমন্ত্রণ জানান সিপিএম নেতা।

প্রসঙ্গত সুজন চক্রবর্তী সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কালিকাপুর-১ নম্বর পঞ্চায়েতের পূর্ব মন্দিরপাড়ার বাসিন্দা। বর্তমানে এই পঞ্চায়েতটি তৃণমূল কংগ্রেসের দখলে। কালিকাপুরের বাড়িতে সুজনের সঙ্গে থাকেন তাঁর ৪ ভাই এবং পরিবারের অন্য সদস্যেরা। এদিন সেখানে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন বিধায়ক লাভলি মৈত্র। তবে এদিন বিধায়ক বাড়িতে যাওয়ার আগে সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলে বিষয়টি জানান কালিকাপুর-১ পঞ্চায়েতের প্রধান মাধব মণ্ডল। সুজনের চায়ের আমন্ত্রণ পেয়ে পরে একদিন আসবেন বলে জানিয়েছেন বিধায়ক লাভলি।

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

স্নান করে রান্নাঘরে প্রবেশ করছেন তো? এই নিয়ম না মানলে রুষ্ট হবেন মা অন্নপূর্ণা

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন

প্রতিদিন আলু খেতে খেতে বিরক্ত? বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে কুমড়োর টিক্কি

বাবার আত্মহত্যার ঘটনা রেকর্ড করল ছেলে, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীয়ের!

রবির সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দিরবাজারে বাস উলটে মৃত কন্ডাক্টর, জখম বহু

প্রীতি ম্যাচ চলাকালীন বন্দুকবাজের হামলায় নিহত ব্রাজিলের তরুণ ফুটবলার

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

‘বহু নেতা মধুতে আসক্ত’, তোলাবাজি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু