তৃণমূল প্রার্থীর শ্বশুরকে মারধর করে জঙ্গলে ফেলে রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট মিটলেও অশান্তি কমছে না। এবার কোচবিহারের তুফানগঞ্জে এক তৃণমূল কংগ্রেস প্রার্থীর শ্বশুরকে মারধর করে, হাত পা ও মুখ বেঁধে জঙ্গলে ফেলে রাখার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বলরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায়। তৃণমূল কংগ্রেস অভিযোগ, ৮/২৪৪ নং বুথের ভোটার চণ্ডী পাল। শনিবার সকাল থেকে ভোট চলছিল সম্পূর্ণ শান্তিপূর্ণভাব। ভোট শেষে সন্ধ্যায় সবাই বাড়ি চলে গেলেও বুথ কেন্দ্রে ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থীর শ্বশুর চণ্ডী পাল ও তৃণমূলের অন্যান্য কর্মীরা। অভিযোগ, চণ্ডী পাল ও বাকি কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তাদের উপর একদল বিজেপি কর্মী সমর্থক লাঠি  নিয়ে  অতর্কিত হামলা চালায়। তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধর করে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে রেখে দিয়ে চলে যায় দুষ্কৃতীরা।

এদিকে রাত হয়ে গেলেও চণ্ডী বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। শনিবার গভীর রাতে স্থানীয় একটি মন্দিরের পেছনে জঙ্গলে হাত পা ও মুখ বাধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন দলের কর্মীরা। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের