বাড়ির গাছ কাটতেও লাগবে সরকারের অনুমতি, জানালেন বনমন্ত্রী

বনমন্ত্রী উদ্বোধন করেন সুসজ্জিত ট্যাবলো। সেখানেই বলেন, এবার থেকে নিজের বাড়ি বা জমিতে থাকা গাছ কাটতেও নিতে হবে বনবিভাগের অনুমতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবেশ (ENVIRONMENT) দূষণ (POLLUTION) রোধে কড়া ভূমিকা নিচ্ছে রাজ্য সরকার। প্লাস্টিক বন্ধে আগেই নেওয়া হয়েছে বড় পদক্ষেপ। দোকানে দোকানে দেখা যাচ্ছে কাপড়ের ব্যাগ। এবার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘোষণা করলেন, বাড়িতে বা নিজের জমিতে থাকা গাছ কাটতেও নিতে হবে সরকারের অনুমতি। সেই অনুমতি নিতে হবে বনদফতর থেকে। সল্টলেক অরণ্য ভবনে এসে এমনটাই ঘোষণা করেছেন তিনি।

শুক্রবার বনমন্ত্রী এসেছিলেন অরণ্য ভবনে। ১৪ জুলাই বন মহোৎসব দিবস। তাঁর আগে অরণ্য ভবনে এসে বনমন্ত্রী (FOREST MINISTER) উদ্বোধন করেন সুসজ্জিত ট্যাবলো। সেখানেই বলেন, এবার থেকে নিজের বাড়ি বা জমিতে থাকা গাছ কাটতেও নিতে হবে বনবিভাগের (FOREST DEPT.) অনুমতি। বলেন, বন মহোৎসব উপলক্ষ্যে রাজ্য জুড়ে বিতরণ করা হবে ১ কোটি চারা গাছের। উল্লেখ্য, ১৪ জুলাই থেকে সারা রাজ্যে পালিত হবে বন মহোৎসব।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, বন মহোৎসব উপলক্ষ্যে রাজ্য জুড়ে নেওয়া হয়েছে বনসৃজন সহ বিভিন্ন ধরণের কর্মসূচি। প্রসার ও প্রচার কর্মসূচি র‍য়েছে বন ও বন্যপ্রাণ এবং পরিবেশরক্ষার। জনসাধারণকে করা হবে সচেতন।  

মন্ত্রী বলেন, গাছ (TREE) ছাড়া বাঁচার বিকল্প কিছু নেই। গাছ বাঁচলে মানুষ সহ অন্যান্য প্রাণি বাঁচবে। তাই গাছকে বাঁচিয়ে রাখতে হবে। এরপরেই মন্ত্রী বলেন, বিভিন্ন জায়গায় কাটা হচ্ছে গাছ। তা আটকাতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়ির গাছও কাটতে হবে বন দফতরের অনুমতি নিয়ে। বলেন, প্রয়োজনে ডালপালা ছাঁটা যেতে পারে। তবে গাছ কেটে দেওয়া চলবে না। কাটতে হলে নিতে হবে বন বিভাগের অনুমতি।

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

উল্টো চাল পরিবর্তন করে শনির সোজা গতি, মালামাল হবেন ৫ রাশির জাতকরা…

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি, বেতন বাড়ার সম্ভাবনা এই রাশির জাতকদের

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির