পুলিশের কাছে ক্ষমা চেয়ে দীঘায় উৎপাত কমালেন পর্যটকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘ডানা’-র(Cyclone Dana) তোয়াক্কা না করেই দীঘার সমুদ্রসৈকতে(Digha Sea Beach) ঢেউয়ের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত একদল পর্যটক। সাত সকালে দীঘার চিত্র ছিল কিছুটা এরকমই। পূর্ব মেদিনীপুর জেলা(East Midnapore District) প্রশাসনের তরফে দীঘায় পর্যটকদের বুধবার দুপুর ১২টার মধ্যে হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে পর্যটন কেন্দ্রে রয়ে যান বহু পর্যটক(Tourist)। এদিন সকালে সমুদ্রের পাড়ে সেলফিতে মজেছিলেন একাধিক মানুষ। প্রাকৃতিক বিপর্যয়ের আগে এই চিত্র একেবারেই অশোভনীয়। ফলে বাধ্য হয়ে পুলিশের তরফ থেকে নিতে হল কড়া পদক্ষেপ। দেদার সেলফি তোলা আটকাতে ময়দানে নামতে হল পুলিশকে।

আরও পড়ুনঃ লরির ধাক্কায় প্রাণ গেল‌ মুর্শিদাবাদের ৪ বছরের শিশুকন্যার

ঘটনাস্থলে কয়েকজন পর্যটককে আটক করে পুলিশ। এদের মধ্যে প্রত্যেকেই প্রশাসনের নির্দেশ‌ অমান্য করে দীঘার সমুদ্র তীরবর্তী রাস্তায় ঘোরাঘুরি করেছিলেন এবং সেলফি তুলছিলেন। পুলিশের কড়াকড়িতে রীতিমতো ভয় পেয়ে যান ওই পর্যটকরা। শেষমেশ ক্ষমা চেয়ে পর্যটকরা জানান, তাঁরা আর সমুদ্র তীরবর্তী রাস্তায় আসবেন না, সোজা হোটেলে ফিরে যাবেন। এরপর গ্রেফতার না করেই তাঁদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ের ভয়ে বাঁধ সারাইয়ের কাজে হাত লাগালেন গ্রামের মহিলারাই

প্রসঙ্গত উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ডানা’-র দাপটে ক্ষতিগ্রস্ত হতে পারে উপকূলবর্তী এলাকাগুলি। প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনার কারণে দীঘাতেও জারি হয়েছিল একাধিক নিষেধাজ্ঞা। এর মধ্যে অন্যতম ছিল ২৩শে অক্টোবর বুধবার দুপুর ১২টার মধ্যে সকল পর্যটককে দীঘা ছাড়তে হবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায়, বহু পর্যটক বাড়ি ফিরে গেলেও অনেকেই রয়ে গিয়েছেন। অনেকে আবার রয়ে যাওয়ার জন্য হোটেল কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। ঘূর্ণিঝড়ের সময় দীঘার পরিস্থিতি কেমন থাকে তা দেখাই ছিল ওই পর্যটকদের মূল উদ্দেশ্য। আপাতত মাইকিং করে দীঘার সমুদ্র তীরবর্তী রাস্তা ও এলাকা থেকে পর্যটকদের সরিয়ে ফেলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ‘ডানা’-র প্রভাবে সকাল থেকেই শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টিপাত। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। একাধিক জেলায় দমকা ঝোড়ো হাওয়া বইছে। তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রকৃত প্রভাব শুরু হয়নি।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ