বহরমপুরে সকাল থেকে যানজটের মুখে টেট পরীক্ষার্থীরা

টেট (Primary TET) পরীক্ষার দিনে সকাল থেকে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার সদর শহর বহরমপুর (Berhampur)-সহ বিভিন্ন রাস্তায় যানজট।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষার দিনে সকাল থেকে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার সদর শহর বহরমপুর (Berhampur)-সহ বিভিন্ন রাস্তায় যানজট। সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবে কি না তা নিয়ে উদ্বেগ তৈরি হয় পরীক্ষার্থীদের মধ্যে। মুর্শিদাবাদের বহরমপুর, বেলডাঙা, নবগ্রাম, কান্দি-সহ জেলার বিভিন্ন রাস্তায় রবিবার সকাল থেকে একই সমস্যার সম্মুখীন চাকরিপ্রার্থীরা।

এদিন রাস্তায় ব্যাপক যানজটের শিকার হওয়ায় বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীকে দেখা যায় হুইল চেয়ারে চেপে পরীক্ষা কেন্দ্রে যেতে। বহরমপুরে যানজটে বাস আটকে যাওয়ায় বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে বিশেষভাবে সক্ষম ছেলেকে হুইলচেয়ারে বসিয়ে পায়ে হেঁটে রওনা দিলেন বাবা। পরীক্ষার্থী রবিউল ইসলাম ডোমকল থানার শিবনগর এলাকার বাসিন্দা। তার পরীক্ষার সিট পড়েছে বহরমপুরের সাহাজাদপুরে একটি বিদ্যালয়ে।

রবিবার প্রাথমিক টেট পরীক্ষায় বসছে ৬ লাখ ৯০ হাজার ৯৩২ জন চাকরিপ্রার্থী। প্রসঙ্গত এবারের পরীক্ষায় কোশ্চেন বুকলেট এবং ওএমআর শিটের কপি প্রার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবে। যাতে কোন প্রশ্নের উত্তর কী দিয়েছে চাকরিপ্রার্থীরা, এবং তার ভিত্তিতে কত নম্বর পেতে পারেন তা নিজেরা মিলিয়ে নিতে পারেন। পরীক্ষা সংক্রান্ত কোনও সমস্যা হলে প্রার্থীদের সাহায্য করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। ইতিমধ্যে হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে পর্ষদের তরফে। ৬২৯২২৭৮৪৩৮ নম্বরে যোগাযোগ করে পরীক্ষার্থীরা নিজেদের সমস্যার কথা জানতে পারবেন।

প্রশ্ন ফাঁস রুখতে এবং নির্বিঘ্নে প্রাথমিক টেট পরীক্ষা সম্পন্ন করতে ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলা-সহ ৬ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং দক্ষিণ দিনাজপুরে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ থাকবে বলে স্বরাষ্ট্র দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫