সোশ্যাল মিডিয়ায় প্রেমের টোপ দিয়ে নাবালিকা পাচার, গ্রেফতার ৩

হুগলি জেলা পুলিশের তৎপরতায় আন্তর্জাতিক নারীপাচার চক্রের পর্দাফাঁস হয়ে গেল। উদ্ধার হল বিহারে পাচার করে দেওয়া নাবালিকা। গ্রেফতার ৩ যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়াতে(Social Media) প্রেমের টোপ দিয়ে নাবালিকা পাচারের ব্যবসা(Trafficking of Minor Girls) ফেঁদে বসেছিল ৩ যুবক। তবে শেষরক্ষা হল না। ধরা পড়তে হল ৩জনকেই পুলিশের হাতে(3 Youth Arrested)। হুগলি জেলা পুলিশের(Hooghly Rural District Police) তৎপরতায় আন্তর্জাতিক নারীপাচার চক্রের পর্দাফাঁস হয়ে গেল। গ্রেফতার হওয়া ৩ যুবক হল – মিজানুর ওরফে রাহুল, শ্রীরাম রায় ও নন্দকিশোর কুমার। এদের কাজ ছিল সোশ্যাল মিডিয়ায় বেছে বেছে নাবালিকা মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা। তারপর দেখা করে গল্প করার অছিলায় তাঁদের বিশ্বাস অর্জন। শেষে কাছেপিঠে ঘোরাতে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে কোনও হোটেলে নিয়ে গিয়ে মাদক মেশানো পানীয় খাইয়ে নাবালিকাকে বেহুঁশ করে ধর্ষণ বা গণধর্ষণ করা। শেষে মেয়েটিকে তুলে দেওয়া হতো নারী পাচার চক্রের মূল ক্রেতাদের হাতে। সব শেষে সেই সব মেয়েদের পাচার করা হতো ভিন রাজ্যের নিষিদ্ধপল্লীতে।

আরও পড়ুন, হাওড়ার মঙ্গলাহাটের দোকানদারদের পুনর্বাসনের জন্য Twin Tower Market গড়বে রাজ্য

জানা গিয়েছে, চলতি বছরের জুলাই মাসের ১৩ তারিখে হুগলি জেলার তারকেশ্বর(Tarakeshwar) এলাকা থেকে ১৭ বছরের এক নাবালিকার অপহরণের অভিযোগ দায়ের হয়েছিল তারকেশ্বর থানায়। তার পরিবারের অভিযোগ ছিল, মেয়েকে সোশ্যাল মিডিয়ায় প্রেমের ‘ফাঁদ’ পেতে ফাঁসানো হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আন্তর্জাতিক নারীপাচার চক্রের কবলে পড়েছে ওই নাবালিকা। ওই গ্যাংকে পাকড়াও করতে সক্রিয় হয়। পালটা ফাঁদ পাতে তারকেশ্বর থানার পুলিশ। আর তাতেই আসে সাফল্য! ফাঁদে ধরা পড়ে অভিযুক্ত মিজানুর ওরফে রাহুল ও তার শাগরেদ শ্রীরাম। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সোশ্যাল মিডিয়ায় প্রেমের টোপ দিয়ে নাবালিকাকে অপহরণ করার দায়িত্ব ছিল তাদের ওপর। সেইমতো তারকেশ্বরের ওই নাবালিকাকেও ভুলিয়ে অপহরণ করে বিহারের চম্পারণ এলাকায় পাচার করে নন্দকিশোর কুমারের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।  

আরও পড়ুন, ভোটপ্রচারে নয় বড় বড় জনসভা, পরিবর্তে বাড়ি বাড়ি প্রচার, নয়া রণকৌশল তৃণমূলের

এরপরে সেই নাবালিকাকে উদ্ধার করতে পুলিশ বিহারে যায় ও চম্পারণ থেকে নন্দকিশোর কুমারকে গ্রেফতার করে। ওই এলাকায় তার একটি স্থানীয় নাচের দল ছিল, যার আড়ালে সে গোপনে সেক্স র‌্যাকেট চালাতো। পুলিশ সেখান থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে। শুধু তাই নয়, পুলিশের নাগাল থেকে বাঁচতে এরা সকলে নেপালে পালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু পুলিশি তৎপরতায় সেই চেষ্টা ভেস্তে যায়। ওই নাবালিকাকেও নেপালে পাচারের মতলব করছিল ধৃতরা। কিন্তু সেই ছক আর সফল হয়নি। এই নারীপাচার চক্র আরও কতদূর বিস্তীর্ণ তার খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

এসআইআর নোটিশ পেলেন অরবিন্দ কেজরিওয়াল, বাদ গেলেন না পরিবারের বাকি চার সদস্যও

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে