এই মুহূর্তে




যাদবপুরকাণ্ডে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের তৃণমূলের

নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে এবার কলকাতা  হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল তৃণমূল কংগ্রেস। মামলাকারী সুদীপ রাহা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি।  প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলায় পার্টি করা হয়েছে রাজ্যপালকে। সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

এই জনস্বার্থ মামলায় মূলত তিনটি আবেদন জানানো হয়েছে।প্রথমত ইউজিসির নিয়ম মেনে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।  সিসিটিভি বসাতে হবে। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়ের সর্বত্র আলোর ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, বহিরাগত প্রবেশ রুখতে নাম নথিভুক্ত করে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হবে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ডি়জিটাল পরিচয়পত্র তৈরি করতে হবে।  

এই মামলায়  রাজ্যপালকে মামলায় পার্টি করা প্রসঙ্গে তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যপাল উপাচার্য, সহ উপাচার্য নিয়োগ করছেন না ইচ্ছে করে। সেই জন্য রাজ্যপালকেও মামলায় পার্টি করা হয়েছে।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এক মিনিটে ৩৩১ টি ঘুষি মেরে গিনেস বুকে বারাসতের দিব্যজ্যোতি

ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা বৃদ্ধের

২২ বছর আগে দুই বাংলাদেশি ভুয়ো বাবা সাজিয়ে মঙ্গলকোটে নাম তোলেন,বাবা ও ছেলের বয়সের ব্যবধান ‘৫’

বর্ধমান শহরে এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা লুটের ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার কিং পিং হাসামদ্দিন

বনগাঁয় ধর্মীয় অনুষ্ঠানে সোনার চেন লুট করতে এসে গ্রেফতার বান্ডেলের ৪ মহিলা

১৩ বছর বাদে কলকাতায় এআর রহমান ও অনুষ্কা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ