গৃহবধূ ও নাবালিকাকে বাংলাদেশে পাচার! গ্রেফতার তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: গৃহবধূ ও তাঁর নাবালিকা কন্যাকে বাংলাদেশে পাচারের অভিযোগ! গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আনারুল মিঞাকে গ্রেফতার করল হিলি থানার পুলিশ। ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর।

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের এপ্রিল মাসের। গত বছর ৪ এপ্রিল কোচবিহার জেলার কোতোয়ালি থানার একটি গ্রামের এক মহিলা তাঁর নাবালিকা কন্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি পরেও সন্ধান মেলেনি তাদের। ঘটনার বেশ কয়েকদিন পর ওই মহিলা তাঁর পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ করেন। মহিলা জানান, তাঁকে বাংলাদেশে আটকে নির্যাতন করা হচ্ছে।

আরও পড়ুন-‘‌সরাসরি শঙ্কর’‌ নয়া কর্মসূচি চালু করলেন শিলিগুড়ির বিধায়ক, রবিবাসরীয় দিনে মানুষের ঢল

এরপর ফেসবুকের মাধ্যমে ওই মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা দিতে বলেন অপহরণকারীরা। পরিবারের সদস্যরা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়েও দেন। টাকা দেওয়ার পাশাপাশি মহিলার পরিবারের সদস্যরা হিলি থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই মহিলাকে বাংলাদেশে পাচার করা হয়েছে।

পুলিশ আরও জানতে পারে গঙ্গারামপুরের বৈকুণ্ঠপুর এলাকার বাসিন্দা দুলাল মিঞার সঙ্গে ওই গৃহবধূর সম্পর্ক ছিল। অভিযোগ, সেই সম্পর্ককে কেন্দ্র করে ব্ল্যাকমেল করা হচ্ছিল। এরপর গৃহবধূকে নাবালিকা কন্যা সহ গঙ্গারামপুরে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার করা হয় বলে অভিযোগ। এর পেছনে যুক্ত ছিল তৃণমূল নেতা আনারুল মিঞা। পরবর্তীতে বিএসএফের সহযোগিতায় পাচার হওয়া মহিলা ও তার নাবালিকা কন্যাকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পাচারচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হলেও, মূল অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য আনারুল অধরা ছিলেন। এবার সেই ঘটনায় গ্রেফতার করা হল এই তৃণমূল নেতাকে।

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

এক লাভলির পর আরও এক! মালদহের তৃণমূল পঞ্চায়েত প্রধান চেমানির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নেপালে লাশের পাহাড়! মর্গে জায়গা নেই, ব্যবহার হচ্ছে ড্রাই আইস-বৈদ্যুতিক শ্মশান

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

খেলতে বেরিয়ে নিখোঁজ রিষড়ার স্কুলের দুই পড়ুয়া, কোথায় খোঁজ মিলল শুনলে চমকে যাবেন

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের