হাঁসখালিকাণ্ডে বিজেপির বিরুদ্ধেই জোড়া জনস্বার্থ মামলা হাইকোর্টে

হাঁসখালিতে নাবালিকা গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় নাবালিকার নাম সামনে আনার জেরে এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ষণ নিয়ে রাজনীতি করতে নেমে এবার বড়সড় আইনি বিপাকে পড়ে গেল বঙ্গ বিজেপি নেতৃত্ব। কেননা নদিয়া(Nadia) জেলার হাঁসখালিতে(Hanskhali) নাবালিকা গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় নাবালিকার নাম সামনে আনার জেরে এক বিজেপি(BJP) নেত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের হল। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আবেদন জানিয়ে এই মামলা দায়ের করেছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। তাঁর দাবি, ভারতীয় আইন অনুযায়ী, ধর্ষিতা বা নির্যাতিতার নাম কখনওই প্রকাশ্যে বলা হয় না। তার ওপর মেয়েটি নাবালিকা। এই ঘটনা গুরুতর অপরাধ। একই সঙ্গে আরও একটি মামলা দায়ের করেছেন অনিন্দ্যসুন্দর। সেই মামলা তিনি দায়ের করেছেন হাঁসখালি কাণ্ডে বিজেপির গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির(Fact Finding Committee) বিরুদ্ধে।

এদিন হাঁসখালি কাণ্ডে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। সেই মামলায় বলা হয়েছে, হাঁসখালি কাণ্ডে বিজেপি যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে তাতে ছিলেন ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা উত্তরপ্রদেশের সাংসদ রেখা বর্মা, তামিলনাড়ুর বিজেপি বিধায়ক ভানাথি শ্রীনিবাসন, তামিল অভিনেত্রী খুশবু সুন্দর এবং ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। অভিযোগ উঠেছে গত ১৫ এপ্রিল হাঁসখালিতে গিয়ে তাঁরা নির্যাতিতার বাড়ির লোকদের সঙ্গে কথা বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলার সময়েই রেখা নির্যাতিতার নাম বলে দেন। ঘটনাটি নিয়ে সেই সময়েই প্রতিবাদ জানিয়েছিলেন শিশু সুরক্ষা কমিশনের প্রধান এবং নারী অধিকার রক্ষা কর্মীরা। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও ঘটনাটির নিন্দা করেন। এমনকি খোদ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও জানিয়েছিলেন, আইনত যে ধর্ষিতার নাম প্রকাশ করা যায় না, সে ব্যাপারে তাঁরা সম্যক অবহিত। রেখা হয়তো ‘ভুল করে মুখ ফস্কে’ নামটি বলে ফেলেছেন। তবে কাজটি যে ভাল হয়নি তা এক বাক্যে মেনেছিলেন সকলেই।

এখন সেই বিষয়টি নিয়েই মামলা দায়ের করেছেন অনিন্দ্যসুন্দর। পাশাপাশি তিনি আরও একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপির বিরুদ্ধে যেখানে তিনি বলেছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হাঁসখালি কাণ্ডে। সেখানে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কীভাবে আলাদা রিপোর্ট তৈরি করে তা জে পি নাড্ডার হাতে তুলে দিচ্ছে? এতে তো মূল তদন্তই প্রভাবিত হবে। কেননা বিজেপি যেমন কেন্দ্রের ক্ষমতায় রয়েছে তেমনি সিবিআই-ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কীই ঠিক করে দিচ্ছে সিবিআই কীভাবে তদন্ত করবে বা তদন্তের কোন রিপোর্ট জমা দেবে আদালতে!

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

আমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলা! ছোড়া হল ইট, ভাইরাল ভিডিও

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২