রেললাইনের ধারে যুগলের দেহ উদ্ধার, চাঞ্চল্য আসানসোলে

জানা গিয়েছে, সীতারাম স্টেশনের পশ্চিম কেবিনের কাছে এক যুবক ও যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। তা পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুগলের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার রেললাইনের ধারে ২ টি দেহ উদ্ধার করা হয়েছে। ক্ষতবিক্ষত অবস্থায় দেহগুলি উদ্ধার করা হয়েছে। তবে কাদের দেহ, তা জানা যায়নি খবর লেখা পর্যন্ত। পুলিশ দেহ ২ টি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আসানসোল রেল (Rail) ডিভিশনের সীতারাম স্টেশনের (Station) ঘটনা। বৃহস্পতিবার সকালে ক্ষতবিক্ষত অবস্থায় দেহ ২ টি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে মৃত্যু, তা খবর লেখার সময় পর্যন্ত জানা যায়নি। স্থানীয়রা সকালে দেহ ২ টি দেহ দেখতে পায়। এরপরেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, সীতারাম স্টেশনের পশ্চিম কেবিনের কাছে এক যুবক ও যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। তা হাসপাতালে (Hospital)  পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অনুমান, ২ জনরেই বয়স আনুমানিক ২৮ এর মধ্যে।

প্রাথমিকভাবে এই মৃত্যুর ৩ টি কারণ মনে করা হচ্ছে। অনুমান, রেললাইন পারাপার করতে গিয়ে এই দুর্ঘটনা। বেশ কয়েকজনের অনুমান, ট্রেন (Train) থেকে পড়ে যাওয়ার ফলেই এই মৃত্যু (Death)। আবার একাংশের ধারণা, যুগল আত্মহত্যা করেছে। তবে তাঁদের পরিচয় জানা যায়নি দুপুর ১২ টা পর্যন্ত। ঘটনাস্থলে রয়েছে রেল পুলিশ। এই দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। পরিচয় জানা গেলে খবর পাঠানো হবে ২ মৃতের পরিবারে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ময়নাতদন্তের রিপোর্ট এলেই জানা যাবে যুগলের মৃত্যুর প্রকৃত কারণ।

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার