মোদির গুজরাতে চোর অপবাদে পিটিয়ে খুন বাংলার দুই কিশোরকে

বাংলার দুই পরিযায়ী কিশোর শ্রমিককে মিথ্যা চোর অপবাদ দিয়ে পিটিয়ে খুন করে দেওয়া হল নরেন্দ্র মোদির গুজরাতে। একজনের বয়স ১৮, অন্যজনের ১৬।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) দুই পরিযায়ী কিশোর শ্রমিককে পিটিয়ে খুন করে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদির(Narendra Modi) গুজরাতে(Gujrat)। মৃতরা হল রাহুল শেখ(১৮) ও সুমন শেখ(১৬)। বাড়ি পূর্ব বর্ধমান(Purba Burdwan) জেলার কালনা(Kalna)-১ ব্লকের কৃষ্ণদেবপুর গ্রাম পঞ্চায়েতের নতুনচর গ্রামে। গুজরাতে কাজ শিখতে গিয়েছিল তারা। অথচ সেখানেই তাদের মিথ্যা চোর অপবাদ দিয়ে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। মাসদুয়েক আগে ওই দুজন গুজরাটের রাজকোটে একটি সোনা-রুপোর দোকানে কাজ শিখতে যায়। সেই দোকান থেকেই রুপো চুরি যাওয়ায় দোকান মালিকের সন্দেহ যায় তাঁদের ওপর। অভিযোগ, এর পরই কয়েকজন মিলে বেধড়ক মারধর করে তাঁদের। যার ফলে মৃত্যু হয় তাঁদের। খবর পেয়ে স্থানীয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

রবিবার এই দুই কিশোরের পরিবারের সদস্যরা গুজরাতের পথে রওয়ানা দেন তাদের দেহ ফিরিয়ে আনার জন্য। মৃত রাহুলের কাকা আমির চাঁদ শেখ জানিয়েছেন, ‘আমরা দিন আনা দিন খাওয়া পরিবারের লোক। কোনওরকমে সংসার চালাই। জমিজমা নেই। দিনমজুরের কাজ করতে হয়। তাই ভাইপোকে কাজ শিখতে গুজরাতের রাজকোটে পাঠানো হয়েছিল। ওখানেই ওদের মিথ্যা চোর অপবাদ দিয়ে পিটিয়ে মেরে দিয়েছে। বৃহস্পতিবার ওই ঘটনার পর আমরা শুক্রবার খবর পাই।’ ছেলেদের মৃতদেহ আনতে রবিবার গুজরাতের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন রাহুল ও সুমনের বাবা ফরসাদ শেখ ও নিজাম শেখ। ফরসাদ শেখ জানিয়েছেন, ‘আবাস যোজনায় ঘর মিলেছে। তাই কোনওরকমে মাথার ওপর একটা ছাদ করতে পেরেছি। ছেলে আমার সঙ্গেই দিনমজুরের কাজ করত। ওরা ছেলেটাকেই মেরে দিল।’

ছেলেদের এইভাবে মেরে ফেলার ঘটনায় দোষীদের কঠিন ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে দুই পরিবার। এবিষয়ে হুগলি জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী আরতি হালদার জানিয়েছেন, ‘গুজরাতে আইনের কোনও শাসন নেই। বাংলার দুই তরতাজা প্রাণকে এভাবে মেরে ফেলার ঘটনার তীব্র নিন্দা জানাই। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে মৃতদের দেহ আনানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা শোকার্ত পরিবারের পাশে রয়েছি। দোষীদের শাস্তির দাবিও জানিয়েছি।’

শনির নক্ষত্র বদলে ১০০ দিন ৫ রাশির জীবনে উপচে পড়বে সুখ!

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের