নার্সিংহোমের সেফটি চেম্বারে কাজে নেমে মৃত্যু ২ শ্রমিকের, অসুস্থ আরও ২

নার্সিংহোমের সেফটি চেম্বারের কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল দুই শ্রমিকের। গুরুতর অসুস্থ আরও দুই শ্রমিক। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নার্সিংহোমের সেফটি চেম্বারের কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল দুই শ্রমিকের। গুরুতর অসুস্থ আরও দুই শ্রমিক। রবিবার ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগের নবপল্লি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। নার্সিংহোম কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন অনেকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই শ্রমিকের নাম হানিফ খান ও রঘুনাথ রায়। হানিফের বয়স ২২ বছর। তিনি বাঁকুড়া জেলার বৈতল গ্রামের বাসিন্দা। অন্যদিকে রঘুনাথের বয়স ৪০ বছর। তাঁর বাড়ি খানাকুলের তাঁতিশাল গ্রামে। রবিবার সকালে আরামবাগের নবপল্লি এলাকায় নির্মীয়মান ওই নার্সিংহোমে কাজ করছিলেন হানিফ খান ও রঘুনাথ রায়-সহ বেশ কয়েকজন শ্রমিক। সেই সময় সেফটি চেম্বারে কাজ করতে নামেন হানিফ ও রঘুনাথ। সেফটি চেম্বারের কাজ করতে নামলেও অনেকক্ষণ হয়ে গেলেও ওঠেনি ওই দুই শ্রমিক। আর তখনই খোঁজ নিতে নামেন আরও দুই জন শ্রমিক। খোঁজ নিতে নামা শ্রমিকরাও চেম্বারে নামার পর অসুস্থ হয়ে পড়েন। এর পর নির্মীয়মান নার্সিংহোমে কর্মরত সব শ্রমিক তড়িঘড়ি চারজনকে উদ্ধার করে ওপরে তুলে আনেন। চিকিৎসার জন্য তাঁদেরকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা হানিফ খান ও রঘুনাথ রায়কে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই অসুস্থ শ্রমিকের চিকিৎসা চলছে।

অন্যদিকে এমন মর্মান্তিক ঘটনা নিয়ে ইতিমধ্যে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। সেফটি চেম্বারে কাজ করানোর আগে কেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি, সেই প্রশ্ন উঠছে। পাশাপাশি দমকল বাহিনীর কাছ থেকে কেন পরামর্শ নেওয়া হয়নি তা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা