ছাগলের পাকস্থলীতেই হবে আলসারের ওষুধের পরীক্ষা! অভিনব আবিষ্কার নদিয়ার অধ্যাপকের

চিকিৎসা বিজ্ঞানের ওষুধ গবেষণায় এক অভাবনীয় সাফল্য এনে দিলেন নদিয়ার বাদকুল্লার ভূমিপুত্র প্রদীপ রায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসা বিজ্ঞানের ওষুধ গবেষণায় এক অভাবনীয় সাফল্য এনে দিলেন নদিয়ার বাদকুল্লার ভূমিপুত্র প্রদীপ রায়।বর্তমানে তিনি চাকদহ নেতাজি সুভাষচন্দ্র বসু ইনস্টিটিউট অব ফার্মেসির সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। প্রাণীদের ওপর নির্মম পরীক্ষা-নিরীক্ষার বোঝা কমিয়ে আলসারের ওষুধ পরীক্ষার এক যুগান্তকারী ও পরিবেশবান্ধব বিকল্প মডেল ও যন্ত্র উদ্ভাবন করে বিজ্ঞানী মহলে সাড়া ফেলে দিলেন তিনি ও তাঁর গবেষক দল। সাধারণত পেপটিক আলসার বা পেটের ক্ষতের ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে ‘প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল’ বা প্রাথমিক পরীক্ষার জন্য সাদা ইঁদুর (অ্যালবিনো উইস্টার র‍্যাট) কিংবা গিনিপিগের মতো জীবন্ত প্রাণীদের বেছে নেওয়া হয়। এই প্রাণীদের পাকস্থলীতে জোরপূর্বক ক্ষত তৈরি করা, অস্ত্রোপচার এবং শেষ পর্যন্ত প্রাণিহত্যা করতে হয়। যা একদিকে যেমন অত্যন্ত অমানবিক ও কষ্টদায়ক, তেমনই অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।

এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে প্রদীপ রায় এবং তাঁর দলের মাথায় আসে এক উদ্ভাবনী ভাবনা। খাসির মাংসের দোকানে ছাগলের পাকস্থলী বা ‘স্টমাক’ সাধারণত বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়। প্রদীপ বাবুরা সেই ফেলে দেওয়া পাকস্থলী সংগ্রহ করে ল্যাবরেটরিতে নিয়ে আসেন এবং একটি বিশেষ যন্ত্র বা অ্যাপারেটাস তৈরি করে সরাসরি তার ওপরেই সফলভাবে আলসার তৈরি ও ওষুধের কার্যকারিতা পরীক্ষার একটি সম্পূর্ণ নতুন মডেল উদ্ভাবন করেন। তাঁদের এই বৈজ্ঞানিক গবেষণাপত্র ইতিমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি সহ প্রকাশিত হয়েছে এবং যৌথভাবে এই অভিনব পদ্ধতির পেটেন্টের (Patent) আবেদনও জমা পড়েছে।

এই বিষয়ে গবেষক প্রদীপ রায় জানিয়েছেন, ‘এই মডেল পুরোদমে চালু হলে জীবন্ত প্রাণীদের ওপর অপ্রয়োজনীয় যন্ত্রণা ও হত্যা অনেকটাই বন্ধ হবে। পাশাপাশি গবেষণার বিপুল খরচ বেঁচে যাওয়ায় বাজারে সাধারণ মানুষের নাগালে অনেক কম দামে আলসারের প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া সম্ভব হবে।’ গ্রামাঞ্চল থেকে উঠে এসে প্রদীপ বাবুর এমন মানবিক ও যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার চিকিৎসা জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করল।

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বাগডোগরা থেকে গ্রেফতার সেনা জওয়ান

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

ভাড়া মাত্র ৫ টাকা, পুজোর আগেই চালু হল ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

মুম্বইয়ের মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর