ফর্ম ৬ জমা দিয়েও পাওয়া যাচ্ছে না রিসিভ কপি! সমস্যায় আমজনতা

Share:

নিজস্ব প্রতিনিধি : সমস্ত নথি জমা দেওয়ার পরেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে নাম। কমিশনের ঘোষণা মতো ফর্ম ৬ জমা করে নাম তোলার কাজ চলছে। কিন্তু সেই নাম তুলতে গিয়েও চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। শান্তিপুর বিডিও অফিসে তেমন হয়রানির ছবি ধরা পড়েছে। প্রতিদিনই বিডিও অফিসগুলোতে নাম বাদ যাওয়া ভোটাররা হাজির হচ্ছেন। ফর্ম ৬ জমা করছেন লম্বা লাইন দিয়ে। কিন্তু দুশ্চিন্তার মেঘ কাটছে না। তার কারণ ফর্ম ৬ জমা করে মিলছে না রিসিভ কপি। অর্থাৎ তিনি নতুন করে ভোটার তালিকার জন্য আবেদন করেছেন তার প্রমাণ থাকছে না। অর্থাৎ নাম না উঠলে চ্যালেঞ্জ করাও যাবে না।
২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব। ৬০ লক্ষ নাম বিচারাধীন রয়েছে। পাশাপাশি বাদ গিয়েছে ৬৩ লক্ষের নাম। যাদের নাম বাদ গিয়েছে তারা আবার আবেদন করতে পারবেন ফর্ম ৬ পূরণ করে। সেই কাজই ভিডিও অফিসগুলোতে চলছে। কিন্তু শান্তিপুরে জানা গিয়েছে কোনও রিসিভ কপি মিলছে না। আবার কেউ কেউ নাকি সেই কপি পেয়েছেন। এর পরেই বিভ্রান্তি ছড়িয়েছে।

সূত্রের খবর, ফর্ম ৬ জমা করা একজন জানিয়েছেন,হিয়ারিংয়ের সময় সমস্ত নথি জমা দেওয়ার পরেও নাম বাদ গিয়েছে। এবারও যে নাম উঠবে তার কোনো নিশ্চয়তা নেই। তার কারণ নতুন করে আবেদন জমা দিয়েছেন তার কোনও প্রমাণ তাঁদের কাছে নেই। এই বিষয়ে কমিশনের কাছে অভিযোগ জানাবে তৃণমূল। সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে তারা কতটা ভাবিত সেটাই এখন প্রশ্নের মুখে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩