দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আদালতে শুনানি চলাকালীন ব্লেড দিয়ে গলা কাটল বিচারাধীন বন্দি

নিজস্ব প্রতিনিধি,হাওড়া ও বারুইপুর: বিচারকের সামনেই নিজের গলায় ব্লেড চালালো বিচারধীন বন্দি। আহত বন্দিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতাল। সেখানেই চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হয়েছে হাওড়া জেলে(Howrah Jail)। মঞ্জেশ বাবলিয়া যাদব – এর বিরুদ্ধে অভিযোগ হাওড়া স্টেশনের বাইরে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের। বুধবার সেই অপরাধের হাওড়া আদালতের ট্রায়াল শুরু হয়েছিল। সেই সময় হটাৎ পকেট থেকে ব্লেড বার করে নিজের গলায় চালিয়ে দেয় মঞ্জেশ। প্রশ্ন উঠছে বিচারধীন বন্দির হাতে ব্লেড এল কি ভাবে। এই ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালত চত্বরে।

অন্যদিকে,আবার মদ্যপ অবস্থায় দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর মহকুমা হাসপাতালে(Baruipur Hospital) এক যুবকের বেয়াদপি। চিকিৎসা করানোর নাম করে চিকিৎসক ও নার্সদের সঙ্গে অশালীন আচরণ এর অভিযোগ।এক্স রে বিভাগেও গিয়ে দেখে নেওয়ার হুমকির অভিযোগও তার বিরুদ্ধে।পাশাপাশি বারুইপুর পশ্চিমের বিধায়ক(MLA) বিমান বন্দ্যোপাধ্যায় ও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদারের নামে ফোন করে হাসপাতালে দায়িত্বরত পুলিশকে চাকরি খেয়ে নেওয়ার ও সাসপেন্ড(Suspend) করে দেওয়ার অভিযোগ উঠলো ওই যুবকের বিরুদ্ধে। ওই যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দেয়।

জানা গিয়েছে,, অনিক দাস নামে ওই যুবকের বাড়ি সোনারপুরে(Sonarpur)। ইতিমধ্যেই ওই যুবকের নামে বারুইপুর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ও বিভাস সরদার পুলিশকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন।ঘটনায় রীতিমতো আতঙ্কিত হাসপাতালে দায়িত্ব রত অতিরিক্ত সুপার চিকিৎসক মানস গুপ্ত। তিনি বলেন, এবার কী আমাদের হাতে লাঠি থাকবে। আমরা নিরুপায় হয়ে যাচ্ছি।

Published by:

Share Link:

More Releted News:

শিলিগুড়িতে ভোটের দিন মুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলেন গৌতম দেব

বিজেপি কর্মীর মাথায় ভেঙে পড়ল গাছের ডাল, সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল কর্মী

শেষ মুহূর্তে ঘুম ভাঙল কমিশনের, আধাসেনার ভূমিকায় অখুশি

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

কেউ কুমড়োয় আঁকলেন মোদিকে, কারোর শরীরজুড়ে ‘জয় শ্রী রাম’, প্রধানমন্ত্রীর সভায় বিচিত্র ছবি

ভোট দিতে গিয়েই সব শেষ! রাস্তাতেই মৃত্যু সিউড়ির ভোটারের, শোকের আবহ এলাকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ