পাক চর সন্দেহে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই রাব্বি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলায় একের পর এক পাকিস্তানি গুপ্তচরচক্রের সন্দেহভাজনদের গ্রেফতার করা হচ্ছে। এবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থেকে ফজলে রাব্বি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। তিনি ইসলামপুরের ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেনের ভাই বলে জানা গিয়েছে। গত সপ্তাহে তাঁকে গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর। তদন্তকারীদের অভিযোগ, পাকিস্তানি হ্যান্ডলার হিসেবে কাজ করতেন ফজলে।

এরই মধ্যে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে যোগাযোগের সন্দেহে দিল্লি থেকে প্রদীপ্ত বসু নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বেঙ্গল STF। ট্রানজিট রিমান্ডে তাঁকে কোচবিহারে নিয়ে আসা হয়েছে। তদন্তকারীদের অনুমান, কোচবিহার থেকে সম্প্রতি গ্রেফতার হওয়া তিন অভিযুক্তের সঙ্গে তাঁর যোগাযোগ থাকতে পারে। গত ১৫ অগস্ট সাহেবগঞ্জ এলাকা থেকে মহম্মদ শফিকুল ইসলাম, নুর নাসিরুদ্দিন আলি এবং রশিদুল হককে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI-এর হয়ে কাজ করার অভিযোেগ রয়েছে। তদন্তকারীদের দাবি, বিভিন্ন ব্যক্তির নামে ভারতীয় সিম কার্ড সংগ্রহ করে বাংলাদেশে থাকা সহযোগীদের মাধ্যমে সেগুলি পাকিস্তানে পাঠানো হত। পরে ওই সিম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে গুপ্তচরবৃত্তিমূলক কাজে ব্যবহার করা হত বলে সন্দেহ।

আরও পড়ুনঃ হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

এই তদন্তের সূত্রেই প্রদীপ্তর নাম সামনে আসে। শিলিগুড়িতে তাঁর মানি এক্সচেঞ্জ ব্যবসা রয়েছে বলেও জানা গিয়েছে। সেই ব্যবসার মাধ্যমে সন্দেহজনক আর্থিক লেনদেন, জাল ভারতীয় নোট বা FICN পাচারের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে STF। গোটা চক্রের নেটওয়ার্ক, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ এবং আর্থিক মদতের উৎস জানতে ফজলে ও প্রদীপকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির