প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে নার্সিংহোমে ভাঙচুর, আটক একাধিক

চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগে  ফের ভাঙচুর নার্সিং হোমে (Nursing Home)। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গুড়াপের একটি বেসরকারি নার্সিংহোমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর(Death) অভিযোগে  ফের ভাঙচুর (Vandalism) নার্সিং হোমে (Nursing Home)। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গুড়াপের একটি বেসরকারি নার্সিংহোমে। অশান্তি থামাতে গুড়াপ থানার ওসি ঘটনাস্থলে এলে উত্তপ্ত পরিস্থিতির মাঝে পড়ে আহত হন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত প্রসুতির নাম অনিন্দিতা মালিক। বছর তিনেক আগে হুগলির চণ্ডীতলার বরিজহাটির বাসিন্দা সুশান্ত মালিকের সঙ্গে হাসামপুরের বাসিন্দা অনিন্দিতার বিয়ে হয়। অনিন্দিতার স্বামী সুশান্ত কর্মসূত্রে মুম্বইতে থাকেন। বুধবার রাতে ওই মহিলা প্রসব বেদনা নিয়ে গুড়াপের ওই নার্সিংহোমে ভর্তি হন। এরপর রাতে সিজারের মাধ্যমে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। অনিন্দিতার পরিবারের দাবি, হাসপাতালের তরফে তাঁদের জানানো হয়, মা এবং সন্তান দুজনেই ভাল আছেন। এই খবর শুনে বুধবার রাতে বাড়ি চলে যান পরিবারের লোকজন।

প্রসূতিকে দেখতে বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন নার্সিংহোমে আসেন। নার্সিংহোমে এসে জানতে পারেন, প্রসূতির মৃত্যু হয়েছে। আচমকা এমন খবর শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। ওই প্রসূতির পরিবারের দাবি, নার্সিংহোমের গাফিলতিতেই মৃত্যু হয়েছে অনিন্দিতার। উত্তেজিত হয়ে তাঁরা ওই নার্সিংহোমের ওপর চড়াও হন। নার্সিংহোমে তাঁরা ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। অন্যদিকে ঘটনার খবর পৌঁছয় গুড়াপ থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে যাওয়ায় পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। অশান্তি থামাতে পুলিশ বিক্ষোভকারীদের উদ্দেশে লাঠি চার্জ করে। এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বিক্ষোভকারীদের। বেশ কয়েকজনকে আটক করা হয়। ঘটনায় আহত হয়েছেন গুড়াপ থানার ওসি প্রসেনজিৎ ঘোষ।

দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে মাওবাদী হামলায় জড়িত ১০ জনকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা