মেয়াদ বৃদ্ধির দাবিতে কর্মীদের মিছিল করতে চাপ দিচ্ছেন বিদ্যুৎ, বিস্ফোরক অনুপম

বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপির জাতীয় সম্পাদক তথা বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের(Viswa Bharati University) উপাচার্য(VC) বিদ্যুৎ চক্রবর্তীর(Vidyut Chakrabarty) বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপির জাতীয় সম্পাদক তথা বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা(Anupam Hazra)। মেয়াদ বৃদ্ধির দাবিতে কর্মীদের মিছিল করতে চাপ দিচ্ছেন উপাচার্য। সেই চাপ নাকি এতটাই যে বিরক্ত হয়ে বিশ্বভারতীর কর্মীরা ইমেল করে দেশের শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন। সেই ইমেলের কপি নিজের ফেসবুক পেজে তুলেও ধরেছেন অনুপম। কার্যত এই পোস্ট করে উপাচার্যের বিরুদ্ধে নতুন করে তোপ দাগলেন অনুপম হাজরা। বিদ্যুৎ-কে ‘ভণ্ড বিজেপি’, ‘অতি মোদি-ভক্ত’ বলেও কটাক্ষ করতেও পিছুপা হননি অনুপম। উল্লেখ্য, শান্তিনিকেতন(Shantiniketan) UNESCO’র World Heritage Site তকমা পাওয়ার পর বিশ্বভারতীর নামফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ যাওয়া নিয়ে তর্কবিতর্ক চলছে। তাতে কাঠগড়ায় তোলা হয়েছে বিদ্যুৎকেই। তা নিয়ে অবশ্য বিদ্যুৎ চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। তারই মধ্যে নয়া তথ্য সামনে আসায় নতুন করে বিতর্ক তৈরি হল।

অনুপম হজরার হিসাবমতো, দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইমেলে অভিযোগ জানিয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক Multi-tasking Staff বা MTS। এই MTS-দের বক্তব্য, তাঁদের দিয়ে জোর জবরদস্তি মিছিল করানোর প্রচেষ্টা চলছে। আর কয়েকদিনের মধ্যেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু তাঁর দাবি, মেয়াদ বৃদ্ধির জন্য চাপ দিক বিশ্ববিদ্যালয়ের কর্মীরা। মিছিলে নেমে উপাচার্যের মেয়াদ বৃদ্ধির দাবি করা হোক। অন্তত ৪০৫ জন MTSর অভিযোগ এমনটাই। শুধু তাইই নয়। উপাচার্য নাকি বলেছেন ‘মিছিল তোমাদের করতেই হবে’! বিশ্বভারতীর কাজে যোগ দেওয়া ৪০৫ জন MTS’র আরও অভিযোগ, নির্ধারিত কাজের বাইরে উপাচার্যের চাপেই তাঁদের নানা বাড়তি কাজ করতে হয়। অভিযোগপত্রে উপাচার্যের বিরুদ্ধে তাঁরা নিজেদের ক্ষোভও উগরে দিয়েছেন। আর তাঁদের সেই অভিযোগপত্রের সবটাই সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুপম হাজরা। সেইসঙ্গে তাঁর কটাক্ষ, ‘কবিগুরু বা নরেন্দ্র মোদি বা বিশ্বভারতীর প্রতি কোনও ভালোবাসা নেই…কিন্তু যেটা আছে, সেটা হলো উপাচার্যের চেয়ারটার প্রতি আনলিমিটেড প্রেম এবং আকর্ষণ !!!’    

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ