ঘূর্ণিঝড়ের ভয়ে বাঁধ সারাইয়ের কাজে হাত লাগালেন গ্রামের মহিলারাই

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হবে ঘূর্ণিঝড় ‘ডানা’-র(Cyclone Dana) তাণ্ডব। ঘূর্ণিঝড় আছড়ে পড়লে আদৌ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিনা সেই ভয়ে তটস্থ দক্ষিণ ২৪ পরগণার(South 24 Paraganas) সাগরদ্বীপের(Sagardwip) ধবলাট গ্রামের বাসিন্দারা। তাই আগেভাগেই বাঁধ সারাইয়ের(Riverbank Repairing) কাজে নেমে পড়লেন এই গ্রামের মহিলারা। বৃহস্পতিবার সকাল থেকেই এই কাজে ময়দানে নেমেছে এলাকার মহিলা বাহিনী। এর আগে একাধিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকা(Cyclone Effected Area)। বিশেষত বাঁধ ভাঙলে পরিস্থিতি আরও অবনতির দিকে এগোয়। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই নিজেদের রক্ষার্থে বাঁধ সারাই শুরু করেছেন সেখানকার মহিলারা।

আরও পড়ুনঃ উচ্চ প্রাথমিকের দ্বিতীয় কাউন্সেলিংয়ের দিনক্ষণ জানিয়ে দিল এসএসসি

উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের কাছে ঘূর্ণিঝড় আজও এক আতঙ্কের নাম। সবরকম প্রশাসনিক সাহায্য সত্ত্বেও পরিস্থিতি কখনও কখনও হাতের বাইরে বেরিয়ে যায়। তখন আর বিশেষ কিছু করার থাকে না। এদিন বাড়ির পুরুষরা পাড়ি দিয়েছে কর্মক্ষেত্রে। তাই তাঁদের আসার সময় অবধি অপেক্ষা না করে বাড়ির মহিলারাই নেমে পড়লেন কাজে। একের পর এক বাঁধ সারাইয়ে ব্যস্ত গ্রামের মহিলারা। বাড়ির রান্না সেরে এসেই নিজেদের জীবন বাঁচাতে ময়দানে নেমে পড়েছেন তাঁরা। সারাইয়ের কাজ যত দ্রুত সম্ভব সেরে ফেলতে চাইছেন তাঁরা।

আরও পড়ুনঃ লরির ধাক্কায় প্রাণ গেল‌ মুর্শিদাবাদের ৪ বছরের শিশুকন্যার

ঘূর্ণিঝড় ‘ডানা’-র প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। রাজ্য সরকারের তরফে নবান্নে খোলা হয়েছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। এছাড়াও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলে যে দশটি জেলা চিহ্নিত হয়েছে সেগুলির প্রত্যেকটিতেই একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলির ওপর বিশেষ নজর রাখা হয়েছে। মৎস্যজীবীদেরদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের অপেক্ষাকৃত উঁচু ও সুরক্ষিত স্থানে আনার কাজ চলছে। অতএব বলা চলে, ঘূর্ণিঝড়ের মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রাজ্য সরকার।

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের