তিনবার বদল, প্রথম আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত  উপাচার্য  হলেন  অধ্যাপক বিনয়কুমার সোরেন। এই প্রথমবার আদিবাসী সম্প্রদায়ের কোন ব্যক্তি পেলেন বিশ্বভারতীর উপাচার্যের দায়িত্বে। এই নিয়ে ২০২৩ সাল থেকে তিনবার বদল হল বিশ্বভারতীর উপাচার্য। বলা বাহুল্য, বিশ্বভারতীর পরিদর্শক হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনিও জনজাতি সম্প্রদায় থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে রয়েছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফে জানান হয়েছে বিনয়কুমার হলেন বর্তমানে ভারপ্রাপ্ত  উপাচার্য। নোটিস জারি করেছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাংশ দাবি করেছে,’ গুরুদেব আদিবাসী ও সাঁওতাল জনজাতির উন্নয়নে বিশেষ আগ্রহ ছিল। তাই এবার তাঁর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে আদিবাসী সম্প্রদায়ের একজন অধ্যাপক উপাচার্যের পদে বসান হয়েছে।‘  তবে  বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে স্থায়ী  উপাচার্য পাবে তা নিয়ে প্রশ্ন তুলেছে পড়ুয়ারা।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। টানা পাঁচ বছর দায়িত্বে ছিলেন। তবে সেই সময় বিশ্বভারতীকে কেন্দ্র করে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই জন্য বিদ্যুতের উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরই প্রথমে সঞ্জয়কুমার মল্লিক এবং পরে অরবিন্দ মণ্ডল ভারপ্রাপ্ত উপাচার্য হন। এই আবহে ফের তৃতীয়বার উপাচার্য হিসাবে দায়িত্ব পেলেন বিনয়কুমার সোরেন।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩