অমর্ত্যের জমি বিতর্ক মামলা প্রত্যাহারের ভাবনা বিশ্বভারতীর

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ জমানার অবসান ঘটতেই এবার অমর্ত্য সেনের জমি বিতর্কও সম্ভবত শেষের দিকেই এগোচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে(Viswabharati University) বিদ্যুৎ জমানার অবসান ঘটতেই এবার বিশিষ্ট অর্থনীতিবিদ, অধ্যাপক ও নোবেলজয়ী মানুষ অমর্ত্য সেনের(Aamrtya Sen) জমি বিতর্কও সম্ভবত শেষের দিকেই এগোচ্ছে। কেননা সূত্রে জানা গিয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মামলা আর বেশি টেনে নিয়ে যেতে চান না। তাঁরা মামলা প্রত্যাহার করার কথা ভাবনাচিন্তা করছেন। সম্ভবত আগামী ৬ জানুয়ারি তাঁরা সিউড়ি জেলা আদালতে(Suri District Court) তা লিখিত ভাবে জানাতে পারেন। যদিও সরকারি ভাবে এখনও এই বিষয়ে তাঁরা কিছু জানাননি। মামলা প্রত্যাহারের ক্ষেত্রে অন্যতম যুক্তি হিসাবে উঠে আসছে যে, এই মামলা কার্যত বিশ্বভারতীর সম্মানকেই ভূলন্ঠিত করেছে বিশ্বের দরবারে।  

অমর্ত্য সেনের জমি বিতর্ক মামলায় গত ১১ ডিসেম্বর সিউড়ি জেলা আদালতে শুনানি ছিল। সেখানে সেদিন আদালত সরাসরি বিশ্বভারতীর কাছে প্রশ্ন রাখে যে, কীসের ভিত্তিতে জায়গা বেদখল হয়েছে বলা হচ্ছে? বিশ্বভারতীর জমি সংক্রান্ত সার্ভের রিপোর্টই(Land Related Survey Report) বা কী, সেই প্রশ্নও তুলেছে আদালত। অমর্ত্যবাবুর আইনজীবী সৌমেন্দ্র রায়চৌধুরী সেদিন আদালতকে শুনানিকালে জানান, বাড়তি জমি দখল করে রয়েছে বলে বিশ্বভারতী যে দাবি করছে তা ঠিক নয়। কোন জায়গাটা বাড়তি দখল রয়েছে সেটাও তারা বলেনি। পাশাপাশি যেসব নথি দেওয়া হচ্ছে তাও ‘ম্যানুপুলেটেড’। তাঁর দাবি, ‘ওরা যখন বলছে লিজ দেওয়া হয়েছে তাহলে বেআইনি দখল করলাম কীভাবে? ওরা জরিপ করে দেখান কোন জায়গাটা বেআইনিভাবে দখল করা হয়েছে। আমরা আমাদের যাবতীয় তথ্য আদালতের সামনে রেখেছি। এরপর পরবর্তী দিন ওরা যা বলার বলবে।’ যদিও বিশ্বভারতীর তরফ থেকে এই নিয়ে কিছু জানানো হয়নি।  

তবে সেদিন আদালত জানিয়ে দিয়েছে, কীভাবে সার্ভে হয়েছিল, কোন পদ্ধতি মেনে সার্ভে হয়, নোটিস দেওয়া পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটি কী তা পরবর্তী শুনানির দিন অর্থাৎ ৬ জানুয়ারি বিশ্বভারতীর আইনজীবীকে জানাতে নির্দেশ দেন বিচারক। কীসের ভিত্তিতে জায়গা বেদখল হয়েছে বলা হচ্ছে তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে জানাতে নির্দেশ দেন তিনি। শান্তিনিকেতনের অমর্ত্য সেনের প্রতীচী(Pratichi) বাড়ির জমি নিয়ে বিতর্ক বহু বছরের। বিশ্বভারতী দাবি করে, অমর্ত্য সেন ১৩ শতক জমি জবরদখল করে বসবাস করছেন। তাঁর লিজ নেওয়া জমির পরিমাণ ১.২৫ একর। কিন্তু তিনি ১.৩৮ একর জমি দখল করে রেখেছেন। এরপর সেই ‘বাড়তি’ ব্যবহৃত জমি খালি করার নোটিস টাঙানো হয় প্রতীচী বাড়ির সামনে। গত ১৯ এপ্রিল একেবারে সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে আদালতের নির্দেশে উচ্ছেদ স্থগিত থাকে। এখন সেই মামলায় সিউড়ি জেলা আদালতের বিচারধীন। ফের ৬ জানুয়ারি মামলাটির পরবর্তী শুনানি দিন।

মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে বিপাকে আবগারি দল, মাফিয়াদের তাণ্ডবে আহত ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে