দ্বিতীয় দফার আগে ‘জিরো টলারেন্স’, ৩৬ ঘণ্টায় মধ্যে গ্রেফতার ১৫৪৩ দুষ্কৃতী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যজুড়ে প্রশাসনের তৎপরতা তুঙ্গে। আইনশৃঙ্খলা বজায় রাখতে জোরদার পুলিশি অভিযানে গত ৩৬ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন মোট ১৫৪৩ জন দুষ্কৃতী। নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্তই ধরা পড়েছেন ১০৯৫ জন। জেলা অনুযায়ী গ্রেফতারের সংখ্যায় এগিয়ে পূর্ব বর্ধমান (৪৭৯)। এছাড়া উত্তর ২৪ পরগনা থেকে ৩১৯, দক্ষিণ ২৪ পরগনা থেকে ২৪৬, হুগলি ৪৯, নদিয়া ৩২, হাওড়া ৩২ এবং কলকাতা উত্তর থেকে ১০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পূর্ব বর্ধমান থেকে তৃণমূল কাউন্সিলর নারু ভগতের গ্রেফতারি এই অভিযানে নতুন মাত্রা যোগ করেছে।

দ্বিতীয় দফার ভোটকে ঘিরে নির্বাচন কমিশন আরও সতর্ক ও কড়া অবস্থান নিয়েছে। বিশেষ নজরে রাখা হয়েছে কলকাতা, পূর্ব বর্ধমান ও হুগলি গ্রামীণ পুলিশ জেলা। কলকাতা পুলিশের অধীনে সর্বাধিক ২২৯টি কিউআরটি মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি ৫৭টি করে ফ্লাইং স্কোয়াড টিম (FST) ও স্ট্যাটিক সার্ভেল্যান্স টিম (SST) সক্রিয় থাকবে। পূর্ব বর্ধমান জেলাতেও ২২৮টি কিউআরটি, ৫৩টি ফ্লাইং স্কোয়াড ও ৪৮টি সার্ভেল্যান্স টিম মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ শেষ দফার ভোটের আগে নজরে যাদবপুর বিশ্ববিদ্যালয়, হস্টেলে ছানবিনের নির্দেশ কমিশনের

নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে নারাজ প্রশাসন। উত্তর কলকাতার ঘিঞ্জি এলাকায় বসানো হচ্ছে ২৭০টি সিসিটিভি ক্যামেরা, দক্ষিণ কলকাতায় ৪৫৮টি। কাকদ্বীপে সর্বদল বৈঠক থেকে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট বার্তা দিয়েছেন-ভোটের আগে বাইক চলাচলে নিয়ন্ত্রণ থাকবে, দাপট বা ভীতি প্রদর্শন বরদাস্ত করা হবে না।কলকাতায় শেষ মুহূর্তের প্রস্তুতি বৈঠকে ক্যামেরা নজরদারি, বুথের ১০০ মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজরদারির উপর জোর দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, কোনও ক্যামেরা বিকল হলে ১০ মিনিটের মধ্যে কিউআরটি পৌঁছতে হবে। প্রশাসনের বার্তা স্পষ্ট-নিরাপদ, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশেই সম্পন্ন হবে ভোট।

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

গালওয়ানে ভারতের সেনাদের উপরে হামলার নেতৃত্বে থাকা সেনা আধিকারিক বরখাস্ত

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

‘বিশ্বকাপের জন্য জোর করে গর্ভপাত করানো হয়,’ পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন স্ত্রীয়ের

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি