সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের পর এবার পালা দক্ষিণবঙ্গের। গত দুদিনের তুলনায় আজ, শুক্রবার গভীর রাত থেকেই বৃষ্টি বাড়বে শহর কলকাতা থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে দুপুরে বুলেটিনে জানানো হয়েছে, এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের গঙ্গানগর হয়ে দীঘা পর্যন্ত বিস্তৃত। সক্রিয় অবস্থায় রয়েছে নিম্নচাপটি। সঙ্গে বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম দিকে সরে এসেছে। এটি আগামিকাল শনিবার নিম্নচাপে পরিণত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। যার ফলে আজ, শুক্রবার গভীর রাত থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। জারি করা হয়েছে সতর্কতা।

আরও পডুন: পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

আগামিকাল শনিবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই নিম্নচাপের ফলে এদিন দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ওই তিনজেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ায়। এই জেলাগুলিতে জারি হলুদ সতর্কতা। আগামিকাল, শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে। জারি হলুদ সতর্কতা। সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের জেরে আগামী রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। জারি হলুদ সতর্কতা। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সোমবার পর্যন্ত। ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং,কোচবিহার, কালিম্পং-য়ে। বঙ্গোপসাগরে নিম্নচাপটি থাকায় সমুদ্র উত্তাল থাকবে। তাই আগামিকাল শনিবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে।

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

বিরাট স্বস্তি তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বিজয়ের! ডিভোর্সের মামলা তুলে নিলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের