দক্ষিণবঙ্গ জুড়ে কনকনে ঠান্ডা,  ১০ ডিগ্রিতে নামল তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মকর সংক্রান্তির আগেই রাজ্য জুড়ে  ঠাণ্ডার আমেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে থাকবে শীতের মরশুম। তাতেই খুশী শীতপ্রেমীরা । শুক্রবার মহানগরের সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। অন্যদিকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে  ১ ডিগ্রি নীচে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এদিন সকালের দিকে মহানগরে কুয়াশা থাকলেও বেলা গড়াতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে।

শুক্রবার  বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে জারি হয়েছে ঘন কুয়াশার সতর্কতা । এদিন পুরুলিয়ায় পারদ নেমেছে ৮.১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। তবে আগামী তিনদিন রাতের দিকের পারদ আরও ২ থেকে ৪ ডিগ্রি নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে শীতের আমেজ । শুক্রবার দার্জিলিং-য়ের সর্বনিন্ম তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৩ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি করে কমবে। শুধু তাই নয় ভোরের দিকে থাকবে ঘন কুয়াশা। এরফলে শুক্রবার থেকে রাজ্য জুড়ে শুরু শীতের মরশুম ।

প্রসঙ্গত, বাংলা ছাড়াও উত্তর ভারতে চলছে শীতের আমেজ। আগামী তিন দিন উত্তর ভারতে ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  ঠাণ্ডার পাশাপাশি ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে  উত্তর ভারত।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর