ডেঙ্গু দমনে জোর তৎপর রাজ্য, ৭৫০ কোটি খরচ স্বাস্থ্য দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু দমনে আগেই তৎপর হয়েছিল রাজ্য সরকার। প্রতি বছর ডেঙ্গুতে বহু মানুষের মৃত্যু হয়। সেই মৃত্যু রুখতে বদ্ধপরিকর প্রশাসন। ডেঙ্গু দমনে আরও জোর দিচ্ছে রাজ্য সরকার। চলতি বছর মশাবাহিত রোগ রোধ করার জন্য সরকারের পক্ষ থেকে খরচ করা হয়েছে ৭৫০ কোটি টাকা। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য দফতর X হ্যান্ডেলে একটি পোস্ট মারফত।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে ডেঙ্গু প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করার জন্য এখন প্রায় এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিযুক্ত রয়েছেন। তারা প্রত্যেকদিন বিভিন্ন ওয়ার্ড গ্রাম এবং শহরে গিয়ে জনসচেতনতা বৃদ্ধির কাজ করেন। সেই সঙ্গে অংশ নেন মসার লার্ভা ধ্বংসে। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে পুরসভা ও পঞ্চায়েত স্তরে নজরদারির জন্য বিশেষ দল গঠন করা হয়েছে।

বর্তমানে রাজ্যে চারশোর বেশি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হয়। এই কেন্দ্রগুলিতে আক্রান্ত রোগীদের জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। গুরুতর অবস্থার রোগীদের দ্রুত সঠিক চিকিৎসা পৌঁছে দিতে স্বাস্থ্য দফতর আলাদা মেডিক্যাল রেসপন্স টিমও তৈরি করেছে।এছাড়া ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় প্লেটলেট সরবরাহের জন্য রাজ্যের ৮৯ টি সরকারি ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত প্লেটলেট মজুত নিশ্চিত করা হয়েছে। যদি প্রয়োজন পড়ে আশপাশের জেলা থেকেও দ্রুত প্লেটলেট পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে প্রতিটি জেলা পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখান থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর পাশাপাশি রাজ্য সরকার বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত এলাকায় বৃষ্টির জল যাতে জমে না থাকে সেই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য দফতর মশা দমনে বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করেছে। এখন মানুষের সচেতনতাও ভীষনভাবে প্রয়োজন।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?