‘স্বাস্থ্যসাথী’ নিয়ে কড়া নির্দেশিকা, রোগ নির্ণয়ে ৫ হাজারের বেশি খরচ নয়

রোগী ভরতির পর একের পর এক ক্লিনিক্যাল পরীক্ষা করা চলবে না। সর্বাধিক পাঁচ হাজার টাকা পর্যন্ত টেস্ট করা যাবে। আর ওই সময় পর্যন্ত বেড চার্জ অনুমোদন করবে সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্যসাথী নিয়ে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে অভিযোগ অনেক। যা নিয়ে সোমবারই উষ্মা প্রকাশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপর মঙ্গলবারই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অ্যাডভাইসরি জারি করেছিল রাজ্য়ের স্বাস্থ্য দফতর। এরপরই জানা যায় নয়া নির্দেশিকা জারি করে রোগ নির্ণয় খাতে খরচের লক্ষণরেখা বেঁধে দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়, এবার থেকে রোগী ভরতির পর ক্লিনিক্যাল পরীক্ষা বাবদ বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম পাঁচ হাজার টাকার বেশি খরচ করতে পারবে না। এবং এরপরেই রোগীকে প্যাকেজের আওতায় আনতে হবে।

এই নির্দেশিকায় পরিস্কার বলা হয়েছে, রোগী ভরতির পর একের পর এক ক্লিনিক্যাল পরীক্ষা করা চলবে না। সর্বাধিক পাঁচ হাজার টাকা পর্যন্ত টেস্ট করা যাবে। আর ওই সময় পর্যন্ত বেড চার্জ অনুমোদন করবে সরকার। এর অন্যথা হলে কঠোর ব্যবস্থা গ্রহন করবে রাজ্য সরকার। বিশেষজ্ঞদের মতে, বেসরকারি রাসপাতালগুলি যাতে দ্রুত রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করতে পারে তার জন্যই এই ব্যবস্থা। তবে রোগীদের পরিবারের অভিযোগ ছিল, বেশিরভাগ ক্ষেত্রেই বেসরকারি হাসপাতালগুলি রোগীর রোগ নির্ণয়ের জন্য প্রচুর শারীরিক পরীক্ষা করিয়ে নেয়। সরকারি হাসপাতালগুলিতেও অনেক ক্ষেত্রে এটা দেখা যায়। কারণ সরকারি হাসপাতাগুলিতে পিপিপি মডেলে ডায়গনস্টিস সেন্টারগুলিতে অযথা রেফার করে দেওয়ার প্রবনতা লক্ষ্য করেছেন স্বাস্থ্য কর্তারা। এরপরই কড়া অবস্থান নিল রাজ্য সরকার।

বর্তমানে স্বাস্থ্যসাথীর আওতায় মোট ১৯০০টি বিভিন্ন রোগের চিকিৎসা-প্যাকেজ চালু রয়েছে। নতুন অ্যাডভাইসরিতে স্পষ্ট বলা হয়েছে, বেশ কিছু বেসরকারি হাসপাতাল-নার্সিংহোম রোগী ভরতি নেওয়ার পর অনর্থক একের পর এক ক্লিনিক্যাল পরীক্ষা করিয়ে নেয়। ফলে সরকারি কোষাগার থেকে জলের মতো টাকা বেরিয়ে যায়। রাজ্য় স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে ছোট বড় মিলিয়ে প্রায় ২ হাজার ৩৩০টি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম এখন স্বাস্থ্যসাথীর আওতায়। আর মোট উপভোক্তা প্রায় সাড়ে আট কোটি। তাই ‘স্বাস্থ্যসাথী’ খাতে রাজ্য সরকারের দৈনিক গড়ে প্রায় ৮ কোটি টাকা খরচ হয়। যা মাসে প্রায় আড়াইশো কোটি গিয়ে দাঁড়ায়। এই খরচে লাগাম টানতেই কড়া ব্যবস্থা নিল রাজ্য প্রশাসন।

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর