রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ, মৃত্যু ও শনাক্তের হার

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা মহানগরী। আর দৈনিক মৃত্যুতে কলকাতাকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই কাটছে উদ্বেগ। ফিরছে স্বস্তি। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনার দৈনিক সংক্রমণ, মৃত্যু ও শনাক্তের হার আগের দিনের তুলনায় নিম্নমুখী। নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৫৯ জন। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন ৩৭ জন। আর শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৭ শতাংশে। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা মহানগরী। আর দৈনিক মৃত্যুতে কলকাতাকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৭ হাজার ৩৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৭ শতাংশে। যার ফলে নতুন করে আরও ১০ হাজার ৯৫৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৯ হাজার ৯২০ জনে। মারণ ভাইরাসের ছোবলে একদিনে প্রাণ হারিয়েছেন ৩৭ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২০ হাজার ২৩০ জন

দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে থাকলেও সংক্রমণ পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে কলকাতায়। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মহানগরীতে দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজারের গণ্ডির নিচে নেমেছে। নতুন করে আরও এক হাজার ৭৫৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ৯ জন। কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগনা জেলায় একদিনে প্রাণ হারিয়েছেন ১৪ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৪৭ জন। হাওড়ায় ৫১৮ জন, হুগলিতে ৪৬৯ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭৫০ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে।’

দৈনিক সংক্রমণ, মৃত্যু ও শনাক্তের হার যেমন নিম্নমুখী, তেমনই সুস্থতার হার আশার আলো জাগাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৮১৫ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ১৭ লাখ ৭৪ হাজার ৮৮১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯১ দশমিক ৪৯ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ৬ হাজার ৮৯৩টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে এক লাখ ৪৪ হাজার ৮০৯ জনে।’

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস