নির্মলার বাজেটে বাংলার প্রাপ্তি-অপ্রাপ্তি, দেখে নিন এক নজরে

নির্মলা সীতারমণ দেশের ইতিহাসে সংক্ষিপ্তৎম বাজেট পেশ করেছেন। সেখানে সামনে আসেনি বাংলার প্রাপ্তি ও অপ্রাপ্তি। এবার তা সামনে এল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৮৬ মিনিটের বাজেট। গত বুধবার দেশের সংসদের নিম্নকক্ষ লোকসভায় পেশ হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট। দ্বিতীয় মোদি সরকারের(Modi Government) এটাই ছিল শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman)। সেই বাজেট নিয়ে বিরোধীরা তো সরবই, সব থেকে বেশি সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কেননা তাঁর অভিমত, এই বাজেট কার্যত দিশাহীন। এই বাজেটে মুদ্রাস্ফীতি কমাবার রাস্তা দেখানো হয়নি। মূল্যবৃদ্ধি ঠেকাবার ব্যবস্থা করা হয়নি। কর্মসংস্থানের কোনও রাস্তা দেখানো হয়নি। সেই সঙ্গে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম কমাবার কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এর পাশাপাশি ১০০ দিনের কাজের প্রকল্প, মিড ডে মিল প্রকল্পের বরাদ্দ ভাল রকম কমিয়ে দেওয়া হয়েছে। এই বাজেট কার্যত আমজনতাকে ধোঁকা দিচ্ছে। মমতার এই অভিযোগের মধ্যেই সামনে এসেছে এই বাজেটে বাংলার(Bengal) প্রাপ্তি ও অপ্রাপ্তির হিসাব। এক নজরে দেখে নেওয়া যাক, ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে কী পেল পশ্চিমবঙ্গ। কোন খাতে টাকা বাড়ানো হল, কোন খাতেই বা কমল বরাদ্দ।

আরও পড়ুন অ্যাপ ক্যাব নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের, চালু হচ্ছে Complaint Cell

২০২৩-৩৪ অর্থবর্ষের বাজেটে বাংলার Tagore Cultural Complex-এর জন্য ৭.০৭ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। গত বাজেটে এই বরাদ্দের পরিমাণ ছিল ১০ কোটি টাকা। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের জন্য বরাদ্দ করা হয়েছে ৩১.৩৪ কোটি টাকা। যা গত বছরের তুলনায় কিঞ্চিৎ বেশি। গত বছরের বরাদ্দ ছিল ২৮.৭৭ কোটি টাকা। ‘বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’র জন্য গত বাজেটে কোনও টাকা বরাদ্দ না থাকলেও চলতি অর্থবর্ষের জন্য সেই খাতে বরাদ্দ করা হয়েছে মাত্র ৫ লক্ষ টাকা। এবারে বাংলার খাতে সব থেকে বেশি বরাদ্দ এসেছে মেট্রো রেলের খাতে। মেট্রো রেলের জন্য ২৪৫০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গত বাজেটে মেট্রোর জন্য বরাদ্দ ছিল ১৮৩৮ কোটি। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর খাতে বরাদ্দ টাকার পরিমাণে কোনও বদল আসেনি। গত বাজেটের মতো এই বাজেটেও ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

আরও পড়ুন বাংলায় ৯৪-সহ দেশজুড়ে ১২৭৫টি মডেল স্টেশন বানাবে রেল

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এর খাতে এই বাজেটে গত বাজেটের থেকে আরও বেশি বরাদ্দ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। গত বাজেটে শিক্ষণকেন্দ্রের জন্য বরাদ্দ ছিল ৩৩ কোটি টাকা। এই বছরে তা বাড়িয়ে করা হয়েছে ৬৩.১৬ কোটি টাকা। প্রায় দেড় কোটি বরাদ্দ বেড়েছে Asiatic Society’র খাতে। গত বাজেটে এই টাকার পরিমাণ ছিল ২০ কোটি। কিন্তু এই বারে তা বাড়িয়ে ২১.৫০ কোটি করা হয়েছে। তবে এবারের বাজেটে এক ধাক্কায় অনেকটাই কমানো হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)-এর বাজেট। গত বাজেটে বরাদ্দ ছিল ২০১০ কোটি। এই বাজেটে তা নেমে এসেছে ২০৯ কোটিতে। পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিয়োপ্যাথি (WBNIH)-এর জন্য বরাদ্দও কমানো হয়েছে। গত বাজেটে বরাদ্দ ছিল ৮২.১৭ কোটি টাকা। এবারে তা একধাক্কায় চার গুণ কমিয়ে মাত্র ২১.৯৬ কোটি টাকা করা হয়েছে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট এর খাতে গত বাজেটের তুলনায় ১৪ কোটি টাকা বেশি বরাদ্দের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। গত বাজেটে বরাদ্দ করা টাকার পরিমাণ ছিল ১০১ কোটি। এবারে সেটাই হয়েছে ১১৫ কোটি টাকা। ফরাক্কা ব্যারেজ প্রকল্পের জন্যও গত বাজেটের থেকে প্রায় ১০ কোটি টাকা বাড়িয়ে ৫৫.৯৮ কোটি টাকা করা হয়েছে। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এক টাকাও বরাদ্দ করেননি নির্মলা।

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে অভিনেতার?

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, আতঙ্কে ঘর ছাড়ছেন লক্ষাধিক মানুষ

নিউটাউনে ১২ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী যুবক

লিলুয়ায় চোলাই পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ১২০ লিটার মদ-সহ গ্রেফতার ৩ মহিলা

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

গ্যাসে বাড়তি খরচ এড়াতে চান? এই সময়ের মধ্যে ই-কেওয়াইসি না করলেই বিপত্তি!

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক