বুথে কী কী নিয়ে যাবেন? দলীয় কর্মীদের শেষ মুহূর্তে নির্দেশ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : দ্বিতীয় দফার নির্বাচনের আগে পোলিং এজেন্ট ও বিএলএ-দের নিয়ে জরুরি বৈঠক করেছে তৃণমূল নেতৃত্ব। প্রথম দফার মতো দ্বিতীয় দফাও শান্তিপূর্ণ করতে চাইছে কমিশন। সেইমতো এজেন্টদেরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে তৃণমূল। বুথে কী কী নিয়ে যাওয়ার অনুমোদন রয়েছে? কী নিয়ে যাওয়া নিষিদ্ধ? এদিন সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, অফিসিয়াল প্যাকেট নিয়ে যেতে হবে। কঠোরভাবে নিষিদ্ধ মোবাইল ফোন। এজেন্টদের যে জিনিস নিয়ে যেতে হবে,তার তালিকাও বলে দেওয়া হয়েছে।

চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, এজেন্টরা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন না। সঙ্গে থাকবে ভোটার তালিকা। নোটপ্যাড রাখতে হবে এজেন্টদের। ব্যালট ইউনিট, ভিভিপ্যাটের সিরিয়াল নম্বর লেখা কাগজ সহ অফিসিয়াল জিনিস নিতে হবে। এদিন বলা হয়ে ইভিএম মেশিনের দিকে নজর দিতে হবে। যে সকল  ভোটাররা স্লিপ পাননি। তাঁদের হাতে সেই স্লিপ তুলে দিতে হবে। পরিচয়পত্র হিসেবে নিয়োগপত্রটি রাখতে হবে। প্রিসাইডিং অফিসার সেটি মিলিয়ে দেখে নেবেন। পোলিং এজেন্টের ঢোকা বেরোনোর বিষয়টি নজরে রাখতে হবে। সময় নির্ধারিত করতে হবে। এক সেকেন্ডের জন্য বুথ ফাঁকা রাখা যাবে না।

একইসাথে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ৬টার পরে টোকেন ছাড়া কাউকে ভোট দিতে দেওয়া যাবে না। সেটা দেখতে হবে। তিনি জানান যে, যারা পোস্টাল ব্যালট ভোট দিয়েছেন, ভোটার তালিকায় বাদ যাওয়া ভোটাররা যদি ভোট দিতে আসেন তাহলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানাতে হবে। দলের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ তৃণমূলের পোলিং এজেন্টদের দেওয়া হয়েছে মঙ্গলবার।

 

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩