ডিজিটাল গ্রেফতারির শিকড় কোথায়? যোগীরাজ্য আঁতুড়ঘর? জালিয়াতদের সন্ধানে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবীণ নাগরিকদের টার্গেট করে প্রতারণার ফাঁদ পাতে প্রতারকরা। ডিজিটাল গ্রেফতারির নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয় তারা। এমন অভিযোগ বার বার এসেছে। কিন্তু সম্প্রতি, শহর কলকাতায় ২টি ডিজিটাল গ্রেফতারির নামে প্রায় আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। এই প্রতারকদের সঙ্গে গুজরাত ও উত্তরপ্রদেশের যোগ পেয়েছে পুলিশ। তারপর থেকে প্রশ্ন উঠছে, ডিজিটাল গ্রেফতারিতে মোদি ও যোগী রাজ্যেই কি লুকিয়ে প্রতারণার শিকড়?

জানা গিয়েছে, নেতাজিনগর এলাকার ৮৪ বছরের এক বৃদ্ধকে ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে ১ কোটি ৭৯ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। বৃদ্ধকে ভয় দেখিয়ে ঘরবন্দি করে রাখার অভিযোগ উঠেছিল। পরে পুলিশে অভিযোগ জানানোর পরে তদন্তে নামে নেতাজিনগর থানার পুলিশ। গুজরাত ও উত্তরপ্রদেশ থেকে প্রায় ৬৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ওই একই পদ্ধতিতে কাঁকুড়গাছির বাসিন্দা এক বৃদ্ধাকে পুলিশ ও সিবিআই সেজে ডিজিটাল গ্রেফতারির ভয় দেখায় প্রতারকরা। বৃদ্ধার ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্ট থেকে প্রায় ৭৯ লাখ টাকা হাতিয়ে নেয় জালিয়াতরা।

এই ঘটনার তদন্তে নেমে গুজরাত থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১ জন শিক্ষক বলে জানা গিয়েছে। গুজরাতের রাজকোট থেকে তাদের গ্রেফতার করেছে লালবাজারের সাইবার থানার আধিকারিকরা। ডিজিটাল গ্রেফতারির নামে প্রবীণ নাগরিকদের মূলত টার্গেট করে প্রতারকরা। কখনো তাদের পার্সেলে মাদক থাকার কথা বলে ভয়ে দেখানো হচ্ছে। কখনও অবৈধ জিনিস থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে একা থাকা প্রবীণদের টার্গেট বানিয়ে প্রতারণা করে। যদিও এখন পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু এর শিকড়ের খোঁজে পুলিশ। ইতিমধ্যে গুজরাত ও উত্তরপ্রদেশের কিছু খোঁজ পাওয়া গিয়েছে। পুলিশের পক্ষ থেকে সরব্দা সতর্ক করা হচ্ছে এই বিষয়ে।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে