কি করেছেন পাঁচ বছরে? বিজেপি প্রার্থী সুভাষকে দেখেই ক্ষোভে ফাটল আমজনতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ষষ্ট দফা ভোটগ্রহণের শুরু থেকেই  বিক্ষোভের মুখে পড়ছেন বিজেপি প্রার্থীরা। হিরণ, অগ্নিমিত্রা এবং অভিজিতের পর এবার জনরোষের শিকার হলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। এদিন তাঁকে দেখা মাত্রই বিক্ষোভের দেখায় স্থানীয়রা। শনিবার ঘটনাটি ঘটেছে শালতোড়ার ঝনকা প্রাইমারি স্কুলের ১৮২ নম্বর বুথে।

কি অভিযোগ উঠেছে সুভাষের বিরুদ্ধে ? স্থানীয়রা জানিয়েছেন,’গত পাঁচ বছরে একবারও আসেননি বিজেপি  প্রার্থী। আজকে তিনি গ্রামে এসেছেন ঝামেলা লাগানোর জন্য। আমাদের এলাকায় পানীয় জল নেই। খন ব্লক থেকে জল ট্যাঙ্ক পাঠিয়েছে। সেই জল দু’বার দেওয়া হচ্ছে । সাংসদকে পানীয় জলের কথা বললে তিনি কিছু না বলে পালিয়ে যান।‘গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুভাষ সরকার। এরপর পাল্টা নির্বাচনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। অন্যদিকে এই কেন্দ্র থেকেই ২০১৯ সালে জয়লাভ করেছিলেন সুভাষ সরকার। এবার সেই কেন্দ্রেই তিনি জনরোষের শিকার হন।  

উল্লেখ্য, এদিন সকালে বিজেপি প্রার্থী  হিরণের গাড়ি দেখা মাত্রই কেশপুরে লাঠি হাতে বিক্ষোভ দেখান শুরু করেন সাধারণ মানুষের। হিরণের বিরুদ্ধে ভোট প্রক্রিয়া বানচাল করার প্রতিবাদে রাস্তা নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অন্যদিকে এই একই চিত্র ধরা পড়ল মেদিনীপুরে। শনিবার বিশাল কনভয় নিয়ে খড়গপুরে গ্রামে ঢুকতেই বিক্ষোভের মুখে পড়লেন  মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। প্রথমে পুলিশ তাঁর কনভয় আটকে দেয়। তারপর স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে। এই প্রসঙ্গে অগ্নিমিত্রার দাবি,’ আমার কনভয়ে মোট তিনটি গাড়ি রয়েছে। রাজ্য পুলিশ এটা সহ্য করতে পারছে না। সেইজন্যই আমাকে আটকাচ্ছে।‘ এছাড়াও এদিন বিক্ষোভের মুখে পড়েছেন হলদিয়ায় বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুথের বাইরে  তাঁর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান