‘কে কী খাবে তা নিয়ে আপনারা কেন ধমকাবেন’, প্রশ্ন ক্ষুব্ধ মমতার

বাংলা সহ দেশের মানুষের খাওয়াদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের জবাবে বাংলাতে মুখ খুলেছেন মমতা। কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রধানমন্ত্রী(Narendra Modi) কয়েক দিন আগেই বেশ হুমকির সুরে জানিয়েছিলেন নবরাত্রির সময় যারা মাছ-মাংস খান তাঁরা মুঘলদের উত্তরসুরি। কার্যত তিনি ঘুরপথে বুঝিয়ে দিয়েছিলেন, এবার দেশের মানুষে কবে কখন কী খাবে(Who will eat What) সেটাও তাঁর সরকার আর তাঁর দল ঠিক করে দেবে। কে হিন্দু(Hindu) আর কে হিন্দু নয়, সেটাও তাঁরাই ঠিক করে দেবেন। সেই বক্তব্যের জেরে দেশজুড়ে প্রতিবাদ এখনও চলছে। আর সেই প্রেক্ষাপটে এবার বিষয়টি নিয়ে মুখ্য খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)।

এদিন উত্তরবঙ্গের মালদা জেলার গাজোলে তৃণমূল কংগ্রেসের(TMC) একটি  নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, ‘এক নেতা এক দেশ, এক নেতা একটাই খাবার। বলছে মাছ খাবেন না খবরদার। মাংস খাবেন না খবরদার। ডিম খাবেন না। জমিদার, যা বলবে তা শুনতে হবে! কে কী বলবে তা আপনারা কেন বলবেন! আপনারা কেন শুনবেন! আমাদের এখানে মায়েরা নীল ষষ্ঠী, শীতলা ষষ্ঠী করে না! সেদিন কি তাঁরা উপোস করেন না! উত্তরপ্রদেশে সব মাছ-মাংস-ডিমের দোকান বন্ধ করে দিয়েছে, রাজস্থানে শুনেছি বন্ধ করে দিয়েছে। বাংলায় কিছু করতে পারে না কেন জানেন? কারণ এখানে আমি আপনাদের জন্য রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে আছি। এখানে হাত ছোঁয়াতে এলেই ধাক্কা খাবে। কে কী খাবে তাঁর নিজের ব্যাপার, আপনারা কেন ধমকাবেন। বাংলায় আমি যতদিন আছি, এসব করতে দেব না দেব না।’

এর পাশাপাশি মমতা এদিন জেলার উন্নয়ন নিয়ে বলেন, ‘মালদার আম যাতে ইউরোপে যায় তার জন্য সমস্ত রকম পরিকাঠামো আমরা তৈরি করে দিয়েছি। মালদায় একটা সেন্টার তৈরি করে দিয়েছি। মালদা বিমানবন্দর তৈরি করা হয়েছে। কিন্তু, আমরা চাইছি আরও ১০০ একর জমি পেলে তা বড় করে দেব, যাতে জেট নামতে পারে। মালদা বিমানবন্দর করেও ভাবছি আরও একটু ভালো করে করে দেওয়ার। করব যখন ভালো করেই করব।’ একই সঙ্গে তিনি জেলার মানুষকে জানান, ‘সিআরপিএফ নিয়ে এসে যদি ওরা বলে, তবে কি ভোট দিতে যাবেন না? ভোট অবশ্যই দেবেন। মা-বোনেরা দরকার হলে রান্না পরে করবেন। সকাল সকাল ভোট দিয়ে আসবেন। কারণ ভোট দান পবিত্র কর্তব্য।’

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের