এই মুহূর্তে

বিধানসভা ভোটে লড়বেন? চমকানো জবাব দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিনিধি : শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগেই কলকাতার ব্রিগেডের সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির বিগত কিছু জনসভায় দেখতে পাওয়া যায়নি দিলীপ ঘোষকে। এবার কি তিনি হাজির থাকবেন? পাশাপাশি ভোটে লড়াই করা নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

তিনি বলেছেন, দিলীপ ঘোষ সব সময় ফর্মে ছিল। দল যখন তাকে মঞ্চে তুলেছে, তখন তিনি মঞ্চে ছিলেন। দল যখন নিচে থাকতে বলেছে, এখানেই রয়েছেন। দল যা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, দল টিকিট দিলে লড়বেন। বিজেপিতে নিজের পছন্দ বলে কিছু থাকে না। দলই শেষ কথা বলে। দলের শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনেই চলবেন তিনি। এর আগেও দল কালকে টিকিট দিয়েছে। সেইমত লড়াই করেছেন। কখনও জয় এসেছে, কখনও আসেনি। কিন্তু দলই যে তার কাছে শেষ কথা সেটা বারবার বুঝিয়েছেন। মাঝের কিছুদিন বিজেপিতে তেমন সক্রিয়ভাবে দেখা যায়নি তাঁকে। নির্বাচনের আগে ফের নিজের অ্যাকশন মুডে দিলীপ ঘোষ। 

বিজেপি সূত্রের খবর, খড়্গপুর সদর কেন্দ্রকে ঘিরে নতুন করে রাজনৈতিক সমীকরণ সামনে এসেছে। এই কেন্দ্র থেকে বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে এবার প্রার্থী না করার সম্ভাবনাই বেশি। তাহলে কী প্রত্যাবর্তন হতে চলেছে দিলীপ ঘোষের। সম্প্রতি, স্ত্রীকে নিয়ে নিজের কেন্দ্রে যেতেও দেখা গিয়েছে বিজেপি নেতাকে। পাশাপাশি তুলি হাতে দেওয়ালে পদ্ম আঁকতেও দেখা গিয়েছে তাঁকে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মোদির ব্রিগেড সমাবেশে ১ লক্ষ লোকের রান্না, মেনু দেখে মুখ ফেরাচ্ছেন কর্মীরাই

সপ্তাহান্তে স্বস্তি! কলকাতায় রুপোর দামে ৫ হাজার টাকা পতন, সোনার দাম কত?

‘ ময়দানে যেতে ভয় লাগে, আবার যদি মারে’, ভয়াবহ অভিজ্ঞতার পর বলছেন প্যাটিস বিক্রেতা রিয়াজুল

রাজনৈতিক পর্যটক মোদিকে বাংলার মানুষের পাঁচ প্রশ্ন, তুলে ধরল তৃণমূল

মোদির ব্রিগেড সমাবেশের আগে রাজপথে মুণ্ডুহীন প্রধানমন্ত্রী, কাটল কারা? তুঙ্গে আলোড়ন

পারফরম্যান্সের নিরিখে প্রার্থী তালিকা প্রস্তুত তৃণমূলের, ঘোষণা কবে হবে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte