চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীতের আমেজ আর কতদিন? সপ্তাহ শেষেই ফের বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে শীতের দাপট আপাতত অব্যাহত। কিন্তু সেই আমেজ আর বেশিদিন নয় বলেই মনে করছেন আবহবিদরা। আলিপুর হাওয়া অফিস বলছে, আরও দুই-তিনদিন চলবে এই ঠান্ডা। এরপরই বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। এখন ভোরের দিকে কুয়াশায় ঢাকা থাকছে শহরের আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটেও যাচ্ছে কুয়াশা। সেই সঙ্গে দিনভর শীতের আমেজ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নামছে তাপমাত্রার পারদ। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রির কাছাকাছি। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ২৩ ডিগ্রি সেলসিয়াস। আর আগামী ২২ জানুয়ারি থেকে বদলাবে আবহাওয়া। ওইদিন শহরের আকাশ মেঘলা থাকবে, দাবি আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতা-সহ রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হবে।

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী সপ্তাহের শুরু থেকে হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি মতো। আগামী ২৪ ও ২৫ জানুয়ারি দু’ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে আবহবিদদের ধারণা, মেঘ কাটতেই ফের শীত ফিরে আসতে পারে। আবারও মাথাচাড়া দিতে পারে রাতের তাপমাত্রা। জানুয়ারির শেষলগ্নে শেষ কামড় দেবে শীত। ফলে এখনই শীতের বিদায় বার্তা দিতে নারাজ আবহবিদরা।

Published by:

Share Link:

More Releted News:

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ