শাশুড়ির মৃত্যুর ৬ বছর পরে পোস্ট অফিসের না পাওয়া টাকা ফেরৎ পেলেন রুমা

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে পোস্ট অফিসের না পাওয়া টাকা পেলেন রুমা ভদ্র। সেই টাকাতেই এবার মেয়ের দিতে পারবেন রুমা।

Share:

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে পোস্ট অফিসের না পাওয়া টাকা পেলেন রুমা ভদ্র। সেই টাকাতেই এবার মেয়ের দিতে পারবেন রুমা। কিন্তু গোটা ব্যাপারটা ঠিক কী? আসলে নাতনির বিয়ের উদ্দেশ্যে ২০১৪ সালে পোস্টঅফিসে নিজ নামে ১০ হাজার টাকা রেখেছিলেন রুমা ভদ্রের শাশুড়ি অনুছায়া ভদ্র। নমিনি হিসেবে বৌমা রুমাকে রেখেছিলেম। কিন্তু ২০১৮ সালে শাশুড়ি অনুছায়া ভদ্রের আচমকাই মৃত্যুর পর বিপাকে পড়ে যান রুমা ভদ্র। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দুই ব্লকের অন্তর্গত বেলিয়াবেড়া থানার চোরচিতা গ্রামের বাসিন্দা রুমা ভদ্র। কারণ পোস্ট অফিসের টাকা তুলতে গেলে পোস্ট অফিস কতৃপক্ষ জানান, যেহেতু তাঁর শাশুড়ির নামে টাকা রয়েছে, তাই ক্লেম করতে হলে শাশুড়ির মৃত্যুর শংসাপত্র লাগবে।

এদিকে রুমার শাশুড়ির মৃত্যুর সংসাপত্র রুমার ভাসুরের কাছে। কিন্তু তিনি মায়ের মৃত্যু সার্টিফিকেট দিতে চাননি। এরপর রুমা সমস্যার সমাধানের জন্য গোপীবল্লভপুর দুই ব্লকের “অধিকার মিত্র” রীতা দাস দত্তের মাধ্যমে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুক্তি সরকারের কাছে লিখিত আবেদন জমা দেন। আর রুমার লিখিত আবেদনের ভিত্তিতে রুজু হয় প্রি লিটিগেশান মামলা। মীমাংসার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য ডেকে পাঠানো হয় রুমার ভাসুরকে। এরপর প্রথম শুনানিতেই বিচারকের উপস্থিতিতে রুমার ভাসুর তাঁকে অনুছায়া দেবীর মৃত্যুর সার্টিফিকেট দিয়ে দেন।

এরপর রুমা শাশুড়ির মৃত্যু সার্টিফিকেট পেয়ে বিচারকের কাছে করেন যে, ‘আমি একজন মহিলা, আমার পায়ের সমস্যা রয়েছে, পোস্ট অফিস সম্বন্ধে আমার কোনও ধারণা নেই। আপনার কাছে একটাই অনুরোধ, আমি যাতে সমস্ত টাকা হাতে পাই তার সমস্ত ব্যবস্থা করে দিন।’ এরপর রুমার অনুরোধে বিচারক “অধিকার মিত্র” রীতাকে নির্দেশ দেন পোস্ট অফিস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যাটি দ্রুত মিটানোর জন্য। অবশেষে রুমা শুক্রবার অ্যাকাউন্টের মাধ্যমে শাশুড়ির টাকা সুদ সমেত (২৪২০৩ টাকা) ফেরৎ পান। এরপর বুধবার ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে এসে সচিব তথা বিচারক সুক্তি সরকারকে ধন্যবাদ জানান রুমা। তিনি জানান, ‘মেয়ের বিয়ে নিয়ে খুবই চিন্তায় ছিলাম, এই টাকা হাতে পাব না বলে আশা ছেড়ে দিয়েছিলাম। তবে গ্রামের কিছুজন আমাকে অধিকার মিত্র রীতার কথা বলেন, আমার ছয় বছরের অভিযোগ জানানোর তিন মাসের মধ্যেই সমাধান হল। এখন নিশ্চিন্তে মেয়ের বিয়ে দিতে পারব।

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গি, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সমালোচনা

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন