বাইকে ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যু, গুরুতর জখম স্বামী ও মেয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: রাজ্যে ফের গতির বলি এক মহিলা। রবিবার সাতসকালে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে বছর ৩৮-র এক মহিলা। উলুবেড়িয়ার পানপুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সীমা দত্ত (Sima Dutta) । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্বামী ও মেয়ে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, রবিবার সকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে বেরিয়েছিলেন মাধব দত্ত (Madhav Dutta) । এদিন লিলুয়া থেকে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিলেন তাঁরা। বাইকে করে যাচ্ছিলেন  তাঁরা। উলুবেড়িয়া পানপুর মোড়ের কাছে আসতেই কোলাঘাটগামী একটি ডাম্পার এসে বাইকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পরেই বাইকে থেকে ছিটকে পড়েন তিন জন। রাস্তার মাঝে সীমা দত্তের মাথার ওপর দিয়ে পিষে চলে যায় ডাম্পারটি। গুরুতর জখম হয় মৃতের স্বামী ও মেয়ে। সীমাদেবীর ওপর দিয়ে ডাম্পারটি চলে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনা দেখতে পেয়ে ছুটে আসে স্থানীয়রা। তাঁরাই তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা সীমা দত্তকে মৃত বলে ঘোষণা করে। উলুবেড়িয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন মৃতের স্বামী ও মেয়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ট্র্যাফিক পুলিশের কর্মীরা। পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করেছে। ঘটনার পর থেকে ডাম্পারের চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। চালক নেশাগ্রস্থ ছিল কিনা জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। এদিনের এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক হয়।

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ