মর্মান্তিক! স্বামীর সঙ্গে ঠাকুর দেখতে গিয়ে নিথর হয়ে ফিরলেন তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি, কুলতলি: পুজোর মরশুমেই দুর্ঘটনা। স্বামীর সঙ্গে নবমীতে বেরিয়েছিলেন ঠাকুর দেখতে। কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে আর বাড়ি ফিরতে পারলেন না কুলতলির কাঁকসা গ্রামের গৃহবধূ বছর ১৯-র দেবূ মণ্ডলের। পথ দুর্ঘটনায় নবমীর রাতেই মৃত্যু হয়েছে তাঁর।

জানা গিয়েছে, স্বামী মিলন মণ্ডলের বাইকে চেপে ঠাকুর দেখতে বের হয়েছিলেন দেবী মণ্ডল। বাইকে তেল কম থাকায় জয়নগর-জামতলা রোডের কয়ালের মোড়ের কাছে পেট্রোল পাম্প থেকে বাইকে তেলও ভরান। সেই সময়ও জানতেন না জীবনে বড় দুর্ঘটনা ঘটতে চলেছে। পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বের হওয়ার পরেই উল্টোদিক থেকে আসা একটি গাড়ি আচমকাই ধাক্কা মারে বাইকের পিছনে। দেবী মণ্ডল ছিটকে রাস্তার ওপরে পড়ে যায়। তাঁকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জামতলায় জয়নগর-কুলতলি ব্লক গার্মীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে।

ঘাতক গাড়িটির গতিবেগ অনেক বেশি ছিল বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা খবর দেয় কুলতলি থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুলতলি থানার পুলিশ। দেহটি উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুজোর শেষলগ্নে এই ধরনের মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। শোকের ছায়া পাড়াতেও।

নবমীর রাতে হুগলির মগরাতেও ঘটে গিয়েছে মর্মান্তিক মৃত্যু। ৩ বন্ধু কাজ থেকে ফিরছিলেন। সেই সময় মগরার নন্দীপুকুরে কাছে তিন বন্ধুর গাড়িতে ধাক্কা মারে একটি মোটর ভ্যান। ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। বাকি দুজনের চিকিৎসা চলছে।

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি