ঘরে ঢুকে কিশোরীর শ্লীলতাহানি, অভিযুক্তের কড়া শাস্তির দাবি তৃণমূল বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকা এক কিশোরীকে যৌন‌ নির্যাতনের(Sexual Abuse) অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার(Hooghly District) মগরা থানা এলাকায়(Mogra Incident)। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই নির্যাতিতা নাবালিকার বয়স মাত্র ১৬ বছর। প্রতিবেশী ওই যুবক নাবালিকার ঘরে ঢুকে তাঁকে যৌন নির্যাতন করে। ঘটনার পরই স্থানীয় পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই পুলিশি তদন্ত চালিয়ে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ সিনিয়রকে গুলি করে খুন পুলিশ কনস্টেবলের, চাঞ্চল্যকর ঘটনা মনিপুরে

থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার খবর শুনেই এলাকা ছেড়ে চম্পট দিয়েছিল অভিযুক্ত ওই যুবক। তবে চিরুনি তল্লাশি চালিয়ে অভিযুক্তকে মগরার পরের স্টেশন তালান্ডু থেকে পাকড়াও করেছে পুলিশ। ধৃতকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে ৬৪ (২)(১) ধারা এবং পকসো আইনের ৪ (১) ধারায় মামলা রুজু হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হবে। ঘটনার প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি অভিজিৎ সিংহ মহাপাত্র বলেন, ‘নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ যদিও অভিযুক্তের বাবা-মায়ের দাবি, তাঁদের ছেলে সম্পূর্ণ নির্দোষ। পালটা নির্যাতিতার বাবার দিকে আঙুল তুলে অভিযুক্তের মা বলেন, মেয়েটির বাবা তাঁদের ছেলের সঙ্গে মাঝেমধ্যেই মদ খেত।

আরও পড়ুনঃ ভারতের সঙ্গে দ্বন্দ্ব ভুলে দীপাবলি উৎসবে গা ভাসালেন জাস্টিন ট্রুডো

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়ে বলাগড়ের বিধায়ক বলেন, ‘আমি ঘটনাস্থলে থাকলে অভিযুক্তের হাত-পা ভেঙে তারপর পুলিশে দিতাম। তাতে আমার যা হয় হত।’ যুবকের উপযুক্ত শাস্তির প্রতিশ্রুতি দিয়ে নির্যাতিতার বাবা-মাকে আশ্বস্ত করেছেন বিধায়ক।

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী