মুকেশ আম্বানিকে টেক্কা দিয়ে এশিয়ার সেরা ধনী গৌতম আদানি

বিশ্বের সেরা দশ ধনকুবেরের তালিকায় ঠাঁই করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ শিল্পপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সম্পদের নিরিখে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানিকে টেক্কা দিয়ে গেলেন আদানি-উইলমার কর্ণধার গৌতম আদানি। শুধু তাই নয়, বিশ্বের সেরা দশ ধনকুবেরের তালিকায় ঠাঁই করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ শিল্পপতি। সেই সঙ্গে এই মুহুর্তে এশিয়ার সেরা ধনীর তকমাও ঝুলিতে পুরেছেন আদানি।

গত ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পদের নিরিখে বিশ্বের সেরা ধনীদের এক তালিকা প্রকাশ করেছে ‘ফোবর্স’ ম্যাগাজিন। তাতে দেখা যাচ্ছে, লক্ষ্মীবার হিসেবে খ্যাত বৃহস্পতিবারে সত্যিই ধনের দেবী প্রসন্ন হয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির প্রতি। তাঁর সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। আর তাতেই বাজিমাত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গুজরাতি শিল্পপতি। চির প্রতিদ্বন্দ্বী মুকেশ আম্বানিকে টপকে বিশ্বের সেরা ১০ ধনকুবেরের তালিকায় ঠাঁই করে নিয়েছেন। সেই সঙ্গে সম্পদের নিরিখে এশিয়ার সেরা ধনীর তকমাও জুটেছে তাঁর কপালে।

‘ফোবর্স’ ম্যাগাজিন অনুযায়ী, গৌতম আদানির চেয়ে সম্পদের নিরিখে সামান্য পিছিয়ে রয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। বৃহস্পতিবার পর্যন্ত তাঁর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯০০০ কোটি মার্কিন ডলার। অর্থা‍ৎ আদানির চেয়ে মাত্র ১০ মিলিয়ন ডলার কম। বিশ্বের সেরা ধনীদের তালিকায় ১১ নম্বরে রয়েছেন মুকেশ।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান