চলতি মাসে ব্যাঙ্ক বন্ধ ১১ দিন

সমস্যায় পড়বেন গ্রাহকেরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মে মাসে ব্যাঙ্ক ১১দিন বন্ধ থাকবে। আজ সোমবার বেঙ্গালুরু, তিরুঅনন্তপূরম, কোচিতে ব্যাঙ্ক বন্ধ। ৯ তারিখ রবীন্দ্র নাথের জন্মদিন। সেদিন কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। আবার ১৬ তারিখ বুদ্ধ পূর্ণিমা। সেদিনও কলকাতায় ব্যাঙ্ক বন্ধ। কলকাতার পাশাপাশি আগরতলা, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, জম্মু, লখনউ, মুম্বই, নাগপুর, দিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এক মাসে ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় গ্রাহকেরা যে সমস্যায় পড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এর সঙ্গে যুক্ত হবে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার। দ্বিতীয় শনিবার পড়েছে ১৪ মে আর চতুর্থ শনিবার ২৮ মে। ওই দুদিন কোনও ব্যাঙ্কেই কোনও কাজ হবে না। এর সঙ্গে রয়েছে রবিবার। সব মিলিয়ে চলিত মাসে ব্যাঙ্ক কর্মীদের লম্বা ছুটি।

এদিকে, পতনের মুখ দেখে শুরু হল সপ্তাহের প্রথম বেচা-কেনার দিন। মুম্বই শেয়ারবাজারের সূচক পড়ে গেল সাড়ে পাঁচশো পয়েন্ট। সূচক পড়ে নিফটিরও। নিফটির সূচক ১৭৭ পয়েন্ট পড়ে যায়। অন্যদিকে, মুম্বই শেয়ারবাজারের সূচক সাড়ে পাঁচশো পয়েন্ট কমে দাঁড়ায় ৫৬, ৪৮৪ পয়েন্ট। নিফটির সূচক ১৭৭ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬, ৯২৫ পয়েন্টে। অস্বাভাবিক হারে কমে যায় ১৪টি সংস্থার শেয়ারের দাম। সব থেকে বেশি ক্ষতির মুখ দেখেছে টাইটান। সংস্থার শেয়ারের দাম ২.৫৩ শতাংশ কমে দাঁড়ায় ২,৩৯৫.৯৫ টাকা। দাম কমেছে বাজাজ অটো, এশিয়ান পেন্টস, ইচার মোটোর্স, সান ফার্মার।  

আরও পড়ুন রেকর্ড গরমে রেকর্ড বিক্রি খাদির

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের