দিনের শুরুতেই ধাক্কা! শেয়ার বাজারে বড়সড় ধসে চিন্তা বিনিয়োগকারীদের

দু'দিন আগেই শেয়ার বাজার ছন্দে ফেরে। উর্দ্ধমুখী হয় শেয়ার বাজার। কিন্তু ফের সেই ধাক্কা কাটানোর আগে ফের সূচক পড়ে গেল শেয়ার বাজারে

Share:

নিজস্ব প্রতিনিধি: দু’দিন আগেই শেয়ার বাজার ছন্দে ফেরে। উর্দ্ধমুখী হয় শেয়ার বাজার। কিন্তু ফের সেই ধাক্কা কাটানোর আগে ফের সূচক পড়ে গেল শেয়ার বাজারে। সপ্তাহের শেষ কাজের দিনে বাজার বন্ধ হওয়ার আগেই বড়সড় ধস নামল শেয়ার বাজারে। আন্তজার্তিক বাজারে বিরাট বিপর্যয়ের জেরেই এই ল্যান্ডস্লাইড বলাই যায়। গত বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৬৫৭ পয়েন্ট বাড়ে। বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়ায় ৫৮ হাজার ৪৬৫ দশমিক ৯৭ পয়েন্টে। পাশাপাশি ঊর্ধ্বমুখী নিফটি ৫০-ও। ১৯৭ সূচক বেড়ে ১৭ হাজার ৪৬৩ দশমিক ৮০ পয়েন্ট নিয়ে বন্ধ হয়ে যায়। কিন্তু শুক্রবার বড়সড় ধস নেমে বিপর্যয় নেমে এসেছে শেয়ার বাজারে। শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি পড়ে গিয়েছিল এবং অল্প সময়ের মধ্যে এটি প্রায় ১০০০ পয়েন্ট পড়ে যায়। নিফটির অবস্থাও খারাপ। ১৭৩২১-এ পৌঁছে গিয়েছিল নিফটি।

শুক্রবার এই সূচকের পতন হওয়ায় বিপুল ক্ষতি হয়েছে জোম্যাটোর শেয়ারে। প্রায় ৬ শতাংশ দর কমে হু হু করে পতন হয়েছে জোম্যাটোর শেয়ারে। যাতে চিন্তা শুরু হয়েছে জোম্যাটোর মালিকের। SGX নিফটির প্রায় ১ শতাংশ পতন ইঙ্গিত দিচ্ছিল শুক্রবার বাজার খারাপ যেতে পারে। সকাল ১১ টা পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল শেয়ার বাজারে। দিনের শুরুতেই বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স প্রায় ৪৮০ পয়েন্ট নীচে ছিলই। বাজার খোলার পরপরেই তা আরও নীচের দিকে চলে যায়। নিফটিও প্রায় ১৭,৩২০-এর কাছাকাছি রয়েছে। গত বছর আমেরিকায় মুদ্রাস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চে সীমায় পৌঁছেছে এই তথ্য জানার পরেই অনেকে আশঙ্কা করেন ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার বাড়াতে পারে। আর সেই আশঙ্কা থেকেই ওই কোম্পানির শেয়ার বিক্রি শুরু হয়ে যায় তাতে বাজারের পতন দেখা গিয়েছে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল