৭২ দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL, কী কী পাওয়া যাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি : গ্রাহকদের কাছে কে হবে বেশি গ্রহণযোগ্য? কে কত বেশি প্গাহক টানতে পারবে? প্রতি মুহূর্তে নিজেদের মধ্যে চলেছে প্রতিযোগিতা। এয়ারটেল, ভোডাফোন সকলকে টেক্কা দিতে মাঝে মধ্য়েই নিত্য নতুন প্ল্যান আনে জিও। এবার বিএসএনএল-ও যুক্ত হয়েছে সেই দলে। কেউ একটু বেশি, কেউ একটু কম এই ভাবেই নিজেদের রিচার্জ প্ল্যান ও অফার দিয়ে চলেছে। এবার প্রাইভেট টেলিকমদের টেক্কা দিতে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) একের পর এক নতুন নতুন রিচার্জ প্ল্যান এবং অফারের ঘোষণা করেছে।

এবার বিএসএনএল নিয়ে এসেছে ৭২ দিনের সব থেকে সস্তায় একটি রিচার্জ প্ল্যান। প্রতিদিন ২জিবি ডেটা সঙ্গে আনলিমিটেড কলিং সহ একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হবে। এর জেরে কপালে চিন্তার ভাঁজ জিও ও এয়ারটেলের। প্রতিমাসে রিচার্জ করতে অনেক গ্রাহকই চান না। তাই একবারে রিচার্জ করে সমস্যার সমাধান করতে চান তাঁরা। জিও এয়ারটেল ও ভোডাফোন নিজেদের রিচার্জ প্ল্যান একসঙ্গে করে দিয়ে গ্রাহকদের স্বস্তি দিয়েছে। বিএসএনএল তেমনি বড় স্বস্তি এনেছে ব্যবহারকারীদের জন্য।

জানা গিয়েছে, ৭২ দিনের একটি সস্তা রিচার্জ প্ল্যান চালু করা হয়েছে। ব্যয়বহুল রিচার্জ প্লানে যারা টেনশনে পড়ছিলেন তাদের সমস্যা সমাধান করা হয়েছে। বারবার রিচার্জ করার ঝঞ্ঝাট থেকে মিলবে মুক্তি। গ্রাহকদের আকৃষ্ট করতে ৭২ দিনের যে নতুন প্ল্যান আনা হয়েছে তার খরচ পড়বে ৪৮৫ টাকা। এটাই গ্রাহকরা যেকোনও নেটওয়ার্কের আনলিমিটেড কল করার সুযোগ পাবে। সঙ্গে ফ্রি ন্যাশনাল রোমিং এর সুবিধা ও মিলবে। এই রিচার্জে ১৪৪ জিবি মোট ডাটা দেওয়া হবে। যার অর্থ প্রতিদিন ২ জিবি করে স্পিড ডেটা পাওয়া যাবে। ডেটা লিমিট শেষ হবার পর ইন্টারনেট স্পিড কম হয়ে যাবে এছাড়াও থাকবে ১০০ টি এসএমএস। অতিরিক্ত সুবিধা হিসেবে এই কোম্পানি গ্রাহকদের জন্য কিছু অতিরিক্ত সুবিধা দিচ্ছে। ৪৮৫ টাকা এই প্ল্যানেই BiTV অ্যাক্সেস করতে পারবেন। এর সঙ্গে ৩০টির বেশি লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন। পাশাপাশি অনেক অটিপি অ্যাপের সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে।

বিএসএনএল অগাস্ট মাসের শুরুতে এক টাকার দুর্দান্ত অফার চালু করেছিল। ৩০ দিনের মেয়াদ দেওয়া হয়েছিল। সেখানে 2gb ডেটা এবং বিনামূল্যে এসএমএস ও পাওয়া যাচ্ছিল। গ্রাহকদের জন্য ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত সেই সময়সীমা বাড়ানো হয়েছে।

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের